অপরাধ

সখিপুরের নৌঘাটে জাহাজ ভিড়লেই দিতে হয় চাঁদা

  জাগোকন্ঠ ৫ অক্টোবর ২০২৩ , ৪:৫৭ অপরাহ্ণ

শাহাদাত হোসেন হিরু, ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি:

শরীয়তপুরের সখিপুর আনন্দ বাজার বেড়িবাঁধ নৌঘাটে, জাফর সরকারের বিরুদ্ধে বালুজাহাজ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। ঘাটে জাহাজ ভিড়লেই জাহাজ প্রতি ৪ থেকে ৫ হাজার টাকা দিতে হয় জাফরকে। চাঁদা না। দেওয়ায় অনেককেই মারধর করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় দায়ী করে স্টাটাস পাওয়া গেছে। সম্প্রতি বালুর জাহাজ বেড়িবাঁধ ঘাটে নোঙর করলে জাফরকে ৪ হাজার টাকা চাঁদা না দেওয়ায় রবিউল নামে এক জাহাজ মালিককে আনন্দবাজার মুসলিম সুইটস মিষ্টির দোকানে তার ছেলেদের নিয়ে মারধর করে এবং প্রাণে মারার হুমকিও দেন। এ বিষয় রবিউল জানান, ‘আমাদের বাড়ি আরশিনগরে, আমার দু’টি ছোট ছোট জাহাজ রয়েছে। প্রতিদিন আনন্দবাজার বেড়িবাঁধ ঘাটে বালু নিয়ে গেলেই আমার জাহাজ আটকে ৪ হাজার করে চাঁদা নিতেন জাফর সরকার।

তাই আমি একদিন প্রতিবাদ করলে আনন্দবাজার মুসলিম সুইটস মিষ্টির দোকানে আমাকে মারধর করেন। আর আনন্দবাজারে ব্যবসা করতে নিষেধ করেন। থানায় অভিযোগ করলে পরিবারের ক্ষতি করার হুমকিও দেন। তাইজুল ইসলাম নামে এক জাহাজ ব্যবসায়ী বলেন, “আমরা প্রতিনিয়ত আনন্দবাজারের দুই তিন জাহাজ বালু পাঠাই। জাফর সরকার আমাদের জিম্মি করে ভয় দেখিয়ে জাহাজ প্রতি ৪ থেকে ৫ হাজার টাকা চাঁদা নিচ্ছে। সরকারের কাছে আমরা আবেদন জানাই এর বিচার হোক।

অভিযুক্ত জাফর সরকার চাঁদাবাজির বিষয় অস্বীকার করে বলেন, ‘আমি কখনো চাঁদা নেই না। অভিযোগ সব ভিত্তিহীন। আমি রবিউল নামে কাউকে মারিনি। আমাকে ফাঁসানো হচ্ছে।’

সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, এ ঘটনা নিয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুসারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর: