জাগো কণ্ঠ ডেস্ক ২৫ মে ২০২৫ , ৩:১২ অপরাহ্ণ
গোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি।
মানসম্মত ও ডিজিটাল প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুর গোসাইরহাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
রোববার দুপুর ১২টা গোসাইরহাট উপজেলার হলরুমে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজল, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী ওবায়দুল বাশার, উপজেলা সমবায় অফিসার আহসান উল্লাহসহ আরও অনেকে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে সদর উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫টি ল্যাপটপ বিতরণ করা হয়।এসব লেপটপ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের হাতে দেয়া হয়।














