দেশজুড়ে

জাতীয় শোকদিবস উপলক্ষে যুবলীগ নেতার আয়োজনে লক্ষ্মীপুরে ৮ হাজার বৃক্ষরোপণ ও ৫ হাজার লোকের মাঝে খাবার বিতরন

  জাগোকন্ঠ ১৩ আগস্ট ২০২২ , ১:৪২ অপরাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

শোকের মাস উপলক্ষে যুবলীগের উদ্যোগে ৮ হাজার বৃক্ষরোপণ, কোরআন খতম ও ৫ হাজার দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে। শনিবার (১৩ আগষ্ট) দুপুরে রায়পুর ও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির জেলার সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুঁইয়া।


এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা এডঃ ইউসুফ আজম, মোঃ রাজু আহম্মেদ, যুবলীগ নেতা সাবেক জেলা পরিষদ সদস্য মন্জুর হোসেন, শাকিল চৌধুরী, রাজু পাটোয়ারী ও ছাত্রলীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী। আরো ৬ দিন এ ধরনের কর্মসূচি পালন হবে বলে জানানো হয়।

যুবলীগ নেতা বায়েজিদ ভুঁইয়া বলেন, ‘গত ৫ জুন, প্রধানমন্ত্রী ‘বিশ্ব পরিবেশ দিবস ও ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২২’ উদ্বোধন করেন। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে লক্ষ্মীপুর যুবলীগের পক্ষ থেকে ১৫ আগষ্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল, ৮ হাজার বৃক্ষ রোপন, ৫ হাজার এতিম ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

আরও খবর: