জাগো কণ্ঠ ডেস্ক ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৩৮ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে উপজেলা মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছেন শরীয়তপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আসলাম হোসাইন।
রোববার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে গোসাইরহাট উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সানিয়া বিনতে আফজল এর সভাপত্বিতে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জেল এর সঞ্চালনায় সভায় শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের কথা শুনেন এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মো: আসলাম হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মো.মাকসুদ আলম উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার, গরীবের চর স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক শামীম আহমেদ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদ হোসেন, উপজেলার দাখিল কামিল মাদ্রাসার সুপারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।
এসময় মতবিনিময় সভায় আলোচনায় যেসব বিষয় তুলে ধরেন, শিক্ষার্থীরা যেন বিদ্যালয়ে স্মাট ফোন নিয়ে না আনে সে বিষয়ে প্রধান শিক্ষক দের সজাগ থাকতে বলে তিনি আরো বলেন, শিক্ষকরা উন্নত জাতি গঠনের কারিগর, একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিয়ে আগামী দিনের জন্যে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন।
শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। কোনো সমস্যা হলে জেলা শিক্ষা অফিসের মাধ্যমে তা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।
সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সমস্যা, শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষকরা শিক্ষার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং শিক্ষার্থীদের মানোন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

















