জাগোকন্ঠ ২৬ এপ্রিল ২০২৩ , ১০:৪২ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও এসএসসি পরীক্ষার্থী ২০২৩ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় সাভারের কাউন্দিয়া উপজেলায় “কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়” কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থী ২০২৩ বিদায় সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা আঁগা খান মিন্টু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কবির চৌধুরী মুকুল সভাপতি কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ও যুগ্মসাধারণ সম্পাদক কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ। আরো উপস্থিত ছিলেন, কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্ত, হাজী মেসের আলি কাউন্দিয় ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য এবং অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ভূঁইয়া কামরুল হাসান সোহাগ।
এছাড়াও উপস্থিত ছিলেন, কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র স্কুলের সিনিয়র শিক্ষক জিয়াউর রহমান।




