জাগো কণ্ঠ ডেস্ক ২০ নভেম্বর ২০২৫ , ১১:২৬ পূর্বাহ্ণ
মাহাবুব তালুকদার, নিজ্বস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের ডামুড্যায় ব্যাটারী চালিত ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে নাসিমা বেগম (৩২) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। (সোমবার ১৭ নভেম্বর) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নাসিমা বেগম উপজেলার দাইমি চর ভয়রা এলাকার আসাদ হাওলাদারের স্ত্রী। তিনি ঢাকাতে পোশাক শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডামুড্যা দাইমি চর ভয়রা এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে অটোরিকশায় ছেলেকে সাথে নিয়ে শরীয়তপুর সদরে যাচ্ছিলেন নাসিমা। পথে কুতুবপুর এলাকায় পৌছালে নাসিমার শরীরে থাকা ওড়না ব্যাটারী চালিত ইজিবাইকের মোটরে পেঁচিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, নাসিমার ছেলের আকিকার অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান শেষে ৯বছরের ছেলেকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন নাসিমা। অটোরিকশায় ডামুড্যা থেকে শরীয়তপুর সদরে যাওয়ার পথে মোটরে ওড়না পেঁচিয়ে দেহ থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

















