দেশজুড়ে

রাঙামাটিতে নৌকা ডুবে প্রাণ গেল দুই পর্যটকের

  জাগো কণ্ঠ ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ২:৪৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই লেকে নৌকা ডুবে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।  

রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে মোট পাঁচজনকে আনা হয়েছিল। যার মধ্যে আমরা দুইজন নারীকে মৃত অবস্থায় পেয়েছি। বাকি আহত তিনজনের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী। দুই নারীর অবস্থা মোটামুটি স্থিতিশীল আছে। পুরুষ আশঙ্কামুক্ত নয়।

বিস্তারিত আসছে…

আরও খবর: