দেশজুড়ে

ভেদরগঞ্জে কৃষিজমির মাটি কাটায় ভেকু মালিককে জরিমানা

  জাগো কণ্ঠ ডেস্ক ৫ মার্চ ২০২৫ , ৩:৩২ অপরাহ্ণ

ভেদরগঞ্জ, শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের ও ইটভাটায় মাটি বিক্রির দায়ে একটি ভেকু মালিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (০৫ মার্চ) দিবাগত রাত ১২ টায় উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর ও সিংগাচুড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল। এসময় ও একটি ভেকু মেশিনের ড্রাইভারকে আটক করা হয়। পরে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এবং ইট প্রস্তুত এবং ভাটা (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আলোকে একটি মামলায় মোট পয়ত্রিশ (৩৫) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল বলেন, ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের করার কোন সুযোগ নেই। কৃষি জমি শ্রেণি পরিবর্তন সম্পূর্ণভাবে নিষেধ। ড্রেজার এবং ভেকু দিয়ে কেউ যাতে কৃষি জমি নষ্ট না করে সেদিকের কথা চিন্তা করে সাঁড়াশি অভিযান পরিচালনা করছি। আজকে ছয়গাঁও ইউনিয়নে এলাকার দুটি গ্রাম থেকে দুটি ভেকুর মেশিনের অভিযান পরিচালনা করি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে একজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

ভে/হি/আই

আরও খবর: