জাগোকন্ঠ ১২ ফেব্রুয়ারি ২০২৪ , ৩:৩৩ অপরাহ্ণ
এস এম খোরশেদ আহম্মেদ(জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৫ নং বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন শাহজাহান মিয়া,
১২ ফেব্রুয়ারি সোমবারে দেওয়ানগঞ্জ উপজেলার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
তফসিলে জানা গেছে, মনোনয়ন দাখিলের শেষ দিন ১৩ই ফেব্রুয়ারি , মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি , প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি ও ৯ই মার্চ বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে । বাহাদুরাবাদ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৬৮২ জন । পুরুষ ভোটার ১৫ হাজার ১১৮ জন ও নারী ভোটার ১৪ হাজার ৫৬৬ জন ।











