আন্তর্জাতিক

ক্যান্সারের রোগীকে ফ্লাইট থেকে নামিয়ে দিল আমেরিকান এয়ারলাইন্স

  জাগো কণ্ঠ ডেস্ক ৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:৫৪ পূর্বাহ্ণ

ভারতের দিল্লি বিমানবন্দরে ক্যান্সার আক্রান্ত এক নারীর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে মার্কিন বিমান সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের বিরুদ্ধে। দিল্লি থেকে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে নিউ ইয়র্ক যাচ্ছিলেন তিনি। 

পরে ওই নারী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ঘটনার বিস্তারিত জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনায় নড়চড়ে বসেছে ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়। রিপোর্ট তলব করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।

বাস্তবেও তাই হয়। মীনাক্ষীকে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়। যদিও নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ছিলেন তিনি।

এ ঘটনার কথা জানিয়ে টুইট করেন মীনাক্ষী সেনগুপ্ত। পাশাপাশি দিল্লি পুলিশ ও ডিজিসিএর কাছেও অভিযোগ করেন। এদিকে ক্যান্সার আক্রান্তর ওই নারীর টুইট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনার সরব হন নেটিজেনরা। তারা ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় ও দিল্লি নারী কমিশনকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আবেদন করেন।

আরও খবর: