জাগো কণ্ঠ ডেস্ক ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:৪৫ পূর্বাহ্ণ
ওয়াসিফুর রহমান, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিটনেসবিহীন সকল বাস অপসারণ করে দ্রুত নিজ অর্থায়নে বাস ক্রয় এবং সঠিক প্রশিক্ষণ প্রাপ্ত ড্রাইভার নিয়োগের দাবী জানান ইবি ছাত্র ইউনিয়ন। পাশাশাশি পরিবহন প্রশাসকের পদত্যাগ চেয়েও মানববন্ধন করেন তারা।
বুধবার ( ২৬ ফেব্রুয়ারি) বেলা ১:৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময়ে ছাত্র ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ তাদের বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন।
এসময়ে বক্তারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের যাতায়াতে শিক্ষার্থীদের জন্য মুড়ির টিন তথা ফিটনেসবিহীন বাস প্রদান করা কিন্তু অপরদিকে কর্মকর্তা এবং কর্মচারীদের প্রদান করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস। এবং কয়েকদিন পরপরই শিক্ষার্থীদের এমন দূর্ঘটনার মোকাবেলা করতে হচ্ছে। কারো কোনো বড়ো ক্ষতি না হলে প্রশাসকের টনক নড়বে না বলে বোঝা যাচ্ছে। গতদিনের যে দূর্ঘটনার কবলে পড়লো সাধারণ শিক্ষার্থীরা বড়ো কোন সমস্যা মধ্যে পড়েনি তাও কম বেশি মিলিয়ে প্রায় ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। এতেও পরিবহন পুলের প্রশাসকের কোন কার্যকর পদক্ষেপ গ্রহন করতে দেখা যায়নি।
তারা আরো বলেন, ইবি পরিবহন প্রশাসক বর্তমানে একই সাথে বিশ্ববিদ্যালয়ের দুইটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, একটি প্রো-ভিসি অপরটি পরিবহন প্রশাসক। একই সাথে প্রশাসনের এই গুরুত্বপূর্ণ দুইটি পদ ধরে রাখার কোন মানেই হয়না, হয়তো তাকে তার পছন্দমতো যে কোন একটি পদ বেঁছে নিতে হবল নয়তো সেচ্ছায় পরিবহন প্রশাসক থেকে পদত্যাগ করতে হবে।
















