জাগো কণ্ঠ ডেস্ক ৫ জুন ২০২৫ , ২:২৫ অপরাহ্ণ
ওয়াসিফুর রহমান, ইবি:
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রঘোষিত সারাদেশে একশত গাছ লাগানোর কর্মসূচী নিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে এই শত বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করেছেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি চলমান থাকায় নিজ নিজ এলাকাতেই বৃক্ষরোপণ করছেন তারা। এসময় তারা পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছ, আম, জাম, কাঠাল, সুপারি, লেবু ছাড়াও বিভিন্ন গাছ লাগান। ছুটি পরবর্তী সময়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানেও গাছ লাগাবেন তারা।
ইবির ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, সমকালীন বাস্তবতায় আমরা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা প্রত্যক্ষ করছি—গ্লোবাল ওয়ার্মিং, বন উজাড়, প্লাস্টিক দূষণ, এবং প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন আমাদের সম্মিলিত সচেতনতা ও কার্যকর পদক্ষেপ। পরিবেশ সুরক্ষায় ইসলামও বৃক্ষরোপণ-এ গুরুত্বারোপ করেছে।
তিনি আরো বলেন, এই দিবসটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে পরিবেশ রক্ষা শুধু একটি দিবসের কর্মসূচি নয়, বরং প্রতিদিনের একটি দায়িত্ব। তারই ধারাবাহিকতায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ করেছেন এবং ক্যাম্পাস ছুটি পরবর্তী ক্যাম্পাসে একশত বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ইবি/আই
















