জাগোকন্ঠ ২৩ নভেম্বর ২০২৩ , ৫:৪০ অপরাহ্ণ
ভেড়ামারা প্রতিনিধি:
ভেড়ামারা সরকারি মহিলা কলেজ শিক্ষক-কর্মচারীদের চাকুরী সরকারিকরণ হওয়ায় আনন্দ র্যালী।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১২:০০ টায় ভেড়ামারা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস থেকে আনন্দ র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুলারে পুস্পস্তক অর্পণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দোয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। মোট ৮৩ জন শিক্ষক-কর্মচারীবৃন্দরা ভেড়ামারা সরকারি মহিলা কলেজে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসুর রহমান, সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, প্রভাষক শামিমুর রহমান, প্রভাষক আমিরুল ইসলাম, প্রভাষক জিয়ারুল ইসলাম (জিয়া) সহ কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্রীরা।

















