দেশজুড়ে

ডিএম খালী ইউনিয়নে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল।

  জাগো কণ্ঠ ডেস্ক ৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৫০ পূর্বাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি:

দেশব্যাপী আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ডিএম খালী ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে শিপন মল্লিকের উদ্দ্যেগে শরীয়তপুর জেলার সখিপুর থানা ডিএম খালী ইউনিয়ন চরচান্দা বাজারে চরচান্দা বিএনপির স্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভেদরগঞ্জ সখিপুর প্রধান সড়ক ও চরচান্দা বাজার ঘুরে ফের স্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

ডিএম খালী ইউনিয়নের যুবদল নেতা শিপন মল্লিকের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়, মিছিলে বক্তব্য রাখেন ডিএম খালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুম সরদার, বিএনপি নেতা বাচ্চু মল্লিক, সেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক ডিএম খালী ইউনিয়ন, ছাত্রদল নেতা নিবুল মল্লিক, যুবদল কর্মী সাইফুল সরকার, যুবদল কর্মী দ্বিন ইসলাম সরকার, প্রমূম।

আরও খবর: