দেশজুড়ে

বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র  দাখিল করেছেন ছামু মিয়া 

  জাগোকন্ঠ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ , ৯:৫৬ পূর্বাহ্ণ

এস এম খোরশেদ আহম্মেদ(জামালপুর)প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৫ নং বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান  পদে  মনোনয়নপত্র  দাখিল করেছেন,  ছামু  মিয়া, 

১৩  ফেব্রুয়ারি    মঙ্গলবার  দেওয়ানগঞ্জ উপজেলার রিটার্নিং  কর্মকর্তার কাছে    মনোনয়নপত্র  জমা দেন। 

তফসিলে জানা গেছে,  মনোনয়ন দাখিলের শেষ দিন ১৩ই ফেব্রুয়ারি , মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার ২২  ফেব্রুয়ারি , প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি ও ৯ই মার্চ বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ  নির্বাচন অনুষ্ঠিত হবে ।  বাহাদুরাবাদ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৬৮২ জন ।  পুরুষ ভোটার  ১৫ হাজার ১১৮ জন ও নারী  ভোটার ১৪ হাজার ৫৬৬ জন ।