জাতীয়

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় লক্ষ্মীপুরে প্রস্তুত ১৮৫ আশ্রয়কেন্দ্র

  জাগোকন্ঠ ২৪ অক্টোবর ২০২২ , ১:৫২ অপরাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিসধি:

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে লক্ষ্মীপুরের জেলা প্রশাসন। দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে ও মানুষের জানমালের নিরাপত্তায় জেলায় ১৮৫ টিরও বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া শতাধিক স্কুল-কলেজ বিকল্প আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। প্রস্তুত রয়েছেন ৩২৮০ জন স্বেচ্ছাসেবক। দুর্যোগকালীন জরুরি সাড়াদানের জন্য জেলা/ উপজেলা পর্যায়ে খোলা হয়েছে কন্টোলরুম।
মন্ত্রনালয় থেকে বরাদ্দ পাওয়ায় লক্ষ্মীপুরের প্রতিটি উপজেলার জন্য ঘূর্ণিঝড় মোকাবেলায় ৫০.০০০ মে: টন চাল, নগদ ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রোববার (২৩ অক্টোবর) সন্ধায় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ তথ্য জানানো হয়।
সভায় জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ তার বক্তব্যে উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তাদের উপজেলা পর্যায়ে সভা করে সকলকে প্রস্ততি গ্রহনের নির্দেশ দেন। সেইসঙ্গে প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তুতকরণ, পর্যাপ্ত শুকনা খাবার ও খাওয়ার পানি মজুত রাখা, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দেন।
এছাড়া উপকূলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিবিড় পর্যবেক্ষণে রাখা ও রক্ষণাবেক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় জেলা প্রশাসক জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে সতর্ক সংকেত অনুযায়ী নিরাপদে আশ্রয় নেওয়ার অনুরোধ জানান। এ ছাড়া কোন কুচক্রিমহল যাতে করে গুজব ছড়িয়ে মানুষকে ক্ষতিগ্রন্থ ও আতংকিত করতে না পারে সেই লক্ষ্যে সকলকে সর্তক থাকার আহবান জানান।
সভায় অতিরিক্ত পুুলিশ সুপার পলাশ কান্তি নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নুরএ আলম, সিভিল সার্জন ডা: আহাম্মদ কবির, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা ইউনুছ মিয়াসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর: