জাগোকন্ঠ ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৪৫ পূর্বাহ্ণ
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজারে অনুমোদনহীন নাবিল সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক নাইম মোল্যা এসএসসি পাস করে নিজেকে চিকিৎসক পরিচয়ে ৫০ টাকা ফি নিয়ে নিজ প্রতিষ্ঠানে ২০১৪ সাল থেকে রোগী দেখে আসছেন। পাশাপাশি রোগীদের বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষাও করতেন তিনি।
এসব অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে তার চেম্বারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নাইম ২০০৮ সালে এসএসসি পাস করেন বলে জানান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন জানান, অভিযুক্ত নাইম মোল্যা প্যাডে নিজেকে চিকিৎসক লিখলেও তার সেই ধরণের শিক্ষাগত যোগ্যতা ও সনদ নেই। এ কারণে তাকে জরিমানা করা হয় হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
















