Jahirul Hasan
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোনালদোকে নিয়ে গুজব


২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সংস্থাটির বিরুদ্ধে যে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে, তাতে এবার নতুন মাত্রা যোগ করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া একটি গুঞ্জন। স্পেনকে হারিয়ে আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিত করার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায় যে, আলবিসেলেস্তেদের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সাহায্য করছে; এমন একটি পোস্টে লাইক দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার। তবে পুরো বিষয়টি অনুসন্ধানের পর দেখা গেছে, দাবিটি সত্য নয় এবং এতে রোনালদোর সরাসরি কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

ঘটনার সূত্রপাত ‌‌‘এসপেহো পাবলিকো’ নামের একটি জনপ্রিয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্টকে কেন্দ্র করে। সেখানে এক স্প্যানিশ সাংবাদিক ভিডিও বার্তায় দাবি করেন, রেফারি এবং ভিএআরের সুবিধাজনক সিদ্ধান্তের ওপর ভর করে আর্জেন্টিনা ফাইনালে উঠেছে। তিনি অভিযোগ করেন, মাঠের লড়াইয়ে প্রতিপক্ষকে নয় বরং তারা লড়াই করছেন পুরো ফিফা ব্যবস্থার বিরুদ্ধে, যারা লিওনেল মেসিকে বিশ্বমুকুট পরাতে ব্যাকুল। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ রটে যায়, ভিডিওটিতে রোনালদো ‘লাইক’ দিয়েছেন। তবে এনডিটিভির বিশেষ তথ্যানুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে, রোনালদোর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এমন কোনো কার্যক্রম পরিচালনা করা হয়নি; এটি কেবলই ইন্টারনেট ব্যবহারকারীদের ছড়িয়ে দেওয়া একটি গুজব।

অবশ্য ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে ভিডিও সহকারী রেফারির সুবিধা পাওয়ার আলোচনা নতুন কিছু নয়। ৪৮ দলের এই বিশ্বমঞ্চে এখন পর্যন্ত আর্জেন্টিনার বিরুদ্ধে ভিএআরের একটি সিদ্ধান্তও যায়নি, যা বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে সন্দেহের উসকে দিয়েছে। বিশেষ করে শেষ ষোলোর লড়াইয়ে মিশরের বিরুদ্ধে একটি গোল বাতিলের সিদ্ধান্ত এবং কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে লাল কার্ডের ঘটনা এই বিতর্ককে উসকে দেয়। যদিও ফিফার রেফারিং কমিটি এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সংস্থাটির স্পষ্ট বক্তব্য, ফুটবলে যেকোনো সিদ্ধান্ত নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, তবে রেফারির সততা এবং নিরপেক্ষতা নিয়ে কোনো অসৎ বা মনগড়া অভিযোগের ঠাঁই মাঠে নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্র

1

নেপালে বন্যাকবলিত স্থানে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা

2

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

3

শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

4

তুরস্ক-পাকিস্তানের সঙ্গে কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেব

5

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

6

২৪ এর গণঅভ্যুত্থানে বেরোবির আওয়ামীপন্থী দায়িত্বপ্রাপ্ত শিক্ষ

7

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্য

8

ধোনিদের কোচ হলেন জহির খান

9

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের সাক্ষা

10

আন্দোলন থামতেই মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পু

11

ব্রাজিল দলে সংস্কার চান আনচেলত্তি, ছেঁটে ফেলা হচ্ছে ৩ অভিজ্ঞ

12

ভিসির বাংলোর পুকুরে মাছের খাবার: দেড় লাখ বরাদ্দ, প্রকৃত ব্যয়

13

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানি

14

মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ই

15

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

16

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বিতর্কিত কর্মকাণ্ড আরও বা

17

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

18

হরমুজ বন্ধ তবুও যে কৌশলে নিয়ন্ত্রণে আছে বিশ্ব তেল বাজার

19

মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বাঁচেনি কেউই

20