Jahirul Hasan
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিরাজের অনন্য কীর্তি

জশ হ্যাজেলউড, নাথান লায়ন, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স—টেস্ট ক্রিকেট ইতিহাসে চারজনের নামের পাশে ৩০০’র বেশি টেস্ট উইকেট। দলের সেরা চার বোলারকে একসঙ্গে নিয়ে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। বিশ্বসেরা এই বোলিং আক্রমণের বিপক্ষে ঝলমলে ব্যাটিং প্রদর্শনী বাংলাদেশের। 

নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানের বড় সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ, খেলেছে ১৩৮ ওভার। অস্ট্রেলিয়ার মাটিতে গত সাত বছরের বেশি সময়ে কোনো সফরকারী দল এত বেশি সময় ব্যাট করতে পারেনি। শুধু তাই নয়, স্বাগতিকদের বিপক্ষে ২২৮ রানের লিড, যা গত সাড়ে সাত বছরে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে কোনো সফরকারী দলের সর্বোচ্চ লিড।

এই পারফরম্যান্সে যেমন তানজিদ তামিম-শান্তরা জড়িয়ে আছেন, অন্যদিকে অবদান আছে মেহেদী হাসান মিরাজের। মিরাজ যখন ক্রিজে যান, তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৩০৬ রান। কিছুক্ষণ পর মুশফিকুর রহিমও ফিরে যান, দলের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ৩০৮। শেষ দিকের ব্যাটারদের নিয়ে প্রতিরোধ গড়েন মিরাজ।

আজ মধ্যাহ্ন বিরতির পর আউট হওয়ার আগে ১৫৪ বলে ৬৫ রানের অনবদ্য ইনিংস খেলেছেন টাইগার এই অলরাউন্ডার। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সাত নম্বর কিংবা তার নিচে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডটাও এখন তার দখলে। 

অভিষেকের পর থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২১৯ উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে মিরাজ। ব্যাট হাতেও করেছেন ২ হাজার ২৯৬ রান, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তাকে রেখেছে পাঁচ নম্বরে।

আর অভিষেকের পর এই সময়ে বিশ্ব ক্রিকেটে টেস্টে ২ হাজারের বেশি রান ও ২০০ বেশি উইকেটের দ্বৈত কীর্তি রয়েছে আর মাত্র একজনের, ভারতের রবীন্দ্র জাদেজার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ‘পাইলট জোন’ চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

1

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্

2

হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান!

3

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৭৩ অভিবাসী উদ্ধার

4

রদ্রিকে পেতে আনুষ্ঠানিক আলোচনা শুরু রিয়ালের

5

বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ ক

6

শতবর্ষের রেকর্ড ভাঙল দক্ষিণ কোরিয়ার তাপমাত্রা

7

‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’

8

ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে নরওয়ে

9

পদ্মা সেতু হয়ে শরীয়তপুর-হিজলা রেললাইন নির্মাণে সম্ভাব্যতা য

10

আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ

11

‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’

12

‘বিশ্বকাপ শেষ, কিন্তু গল্পটা এগিয়ে চলবে’, সমর্থকদের উদ্দেশে

13

শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

14

ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা

15

ব্যবসায়িক মূল্যে নতুন উচ্চতায় আইপিএল

16

প্রয়োজন হলে দিল্লি যাব, ককরোচদের আন্দোলনে যোগ দেব: মমতা

17

কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী

18

ট্রাম্পকে জাগিয়ে তুলতে পেটে লুকানো বাটন চাপছেন নারী? জবাব দি

19

শোকার্ত মেসির পাশে থাকতে রোজারিও যাচ্ছেন সতীর্থরা

20