Jahirul Hasan
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ জয়ের দুই মাস পরও আর্জেন্টিনার সমালোচনায় স্প্যানিশ তারকা!

২০২৬ বিশ্বকাপের পর্দা নামার পর প্রায় দুই মাস হতে চলল। তবে ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার লড়াইয়ের উত্তাপ এখনও থামেনি। এই যেমন স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ নতুন করে আর্জেন্টাইন খেলোয়াড়দের স্মরণ করিয়ে দিয়েছেন, ‘আপনাকে যেমন জিততে জানতে হবে, তেমনি হারতেও জানতে হবে।’

গত ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে দু’দলের খেলোয়াড়দের আচরণ ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন বিশ্বকাপ জেতার পর উভয় দলের কয়েকজন খেলোয়াড় হাতাহাতিতে জড়ান। যেখানে অগ্রগামী ছিলেন রানার্সআপ আর্জেন্টাইন ফুটবলাররা। এজন্য বড় শাস্তিও পেয়েছেন লিয়েন্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও কোচ রবার্তো আয়ালা।

সেই ঘটনা নিয়ে আবারও কথা বলেছেন স্পেনের মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ। ‘দ্য অ্যাথলেটিক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পিএসজির এই তারকা মিডফিল্ডার বলেন, ‘এটি এমন একটি মুহূর্ত, যা সবাই দেখেছে। তবে কেউই দেখতে চায় না। এখন এমন তরুণরা আছে যারা ফুটবল দেখে। আমাদের এমন কিছু উদাহরণ হিসেবে দেখানো উচিত নয়। আপনাকে যেমন জিততে জানতে হবে, তেমনি আবার হারতেও জানতে হবে।’

বিশ্বকাপ ফাইনালের সেই তিক্ত অভিজ্ঞতা ভুলে নিজেদের অবিস্মরণীয় উদযাপনই স্থায়ী হয়ে থাকবে বলে মনে করেন রুইজ, ‘বিশ্বকাপের ফাইনালে এটি দুঃখজনক একটি মুহূর্ত ছিল। আশা করি সেটি একসময় সবাই ভুলে যাবে এবং মানুষ বরং আমাদের উদযাপনের কথা মনে রাখবে, যা ছিল অবিস্মরণীয়।’

নিউইয়র্কের সেই ফাইনাল শেষে ঘটে যাওয়া ঘটনায় ফিফা দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করে। স্পেনের উদযাপনের সময় আর্জেন্টাইন মিডফিল্ডার পারেদেস এরিক গার্সিয়াকে ধাক্কা ও ঘুষি মারার পাশাপাশি গাভির সঙ্গেও হাতাহাতিতে জড়ান। এ ঘটনায় আর্জেন্টিনার এই মিডফিল্ডারকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে তাকে ৯০ হাজার ডলার জরিমানা করা হয়।

নাহুয়েল মোলিনাও ম্যাচ শেষ হওয়ার পর রদ্রিকে আঘাত করেছিলেন। তাকে ৭ ম্যাচের জন্য নিষিদ্ধ এবং ৯০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা। এ ছাড়া পারেদেসের সঙ্গে ওই ঘটনায় জড়িত ছিলেন আরেক তরুণ ফরোয়ার্ড থিয়াগো আলমাদাও। ফলে তিনি আর্জেন্টিনার এক ম্যাচে নিষিদ্ধ থাকবেন, এ ছাড়া তাকে ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

একই পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সহকারী রবার্তো আয়ালাকেও। ফুটবলারদের সেই হাতাহাতি থামাতে গিয়ে একপর্যায়ে স্পেনের দানি ওলমোর মুখে ঘুষি মারার ঘটনায় আয়ালাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। পাশাপাশি পারেদেসের সঙ্গে সংঘর্ষের সূত্রপাতকালে জড়িত থাকায় স্প্যানিশ মিডফিল্ডার গাভিকেও এক ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে তীব্র হচ্ছে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন রাহ

1

কুবি ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলান প্রোগ্র

2

নাগরিক প্রজন্ম দলের আহবায়ক সোহেল পুস্তির মায়ের মৃত্যুতে কুলখ

3

ট্রাম্পের নীতির ধাক্কা মার্কিন শিক্ষাখাতে, কানাডায় যাচ্ছেন ন

4

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদে

5

সরকারের ১৮০ দিনের কার্যক্রমের তথ্য জনগণের সামনে তুলে ধরবেন প

6

বেরোবির ১৮তম ব্যাচের নবীনদের বরণে শিবিরের বিশেষ আয়োজন

7

আন্দোলনকারীদের ওপর নজরদারি, ‘ফেসিয়াল রিকগনিশন’ ক্যামেরা বসিয়

8

থাইল্যান্ডে স্কুলে গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই সরকারি অফ

9

নেটিজেনদের ‘স্বৈরশাসক’ তকমা নিয়ে মুখ খুললেন এমবাপে

10

পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

11

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্র

12

মাঠ নিয়ে নেইমারের ক্ষোভ, পালমেইরাসের খোঁচা ‘ভালো মাঠ বানান’

13

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রা

14

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনার

15

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জার্মানির অভিনন্দন

16

মেসির শোকে সুয়ারেজের হৃদয়ছোঁয়া সমবেদনা

17

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্

18

পর্তুগালের নেতৃত্বে অস্ট্রেলিয়ার সাবেক তারকা, আছেন বাংলাদেশে

19

নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনারের পরিচয়পত্র

20