Jahirul Hasan
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ জয়ে বাঁধভাঙা উল্লাস, ভূমিকম্পের মতো ‘কম্পন’ অনুভূত স্পেনে


স্পেনের বিশ্বকাপ জয়ের উদযাপন কেবল পুরো দেশজুড়েই শোনা যায়নি; অনুভূত হয়েছে ভূগর্ভেও। রোববারের ফাইনালে ফেরান তোরেসের গোলে জাতীয় দলের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা নিশ্চিত হওয়ার পর সমর্থকদের উল্লাসে ফেটে পড়ার ফলে সৃষ্ট কম্পন স্পেনের বিভিন্ন স্থানে বসানো সিসমোমিটারে (ভূকম্পন পরিমাপক যন্ত্র) ধরা পড়েছে। 

সোমবার দেশটির ভূমিকম্পবিষয়ক বিজ্ঞানীরা চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে। দেশটির জিওসায়েন্স বার্সেলোনা সেন্টারের গবেষকরা ন্যাশনাল জিওগ্রাফিক ইনস্টিটিউট (আইজিএন) এবং কাতালান জিওলজিক্যাল অ্যান্ড কার্টোগ্রাফিক ইনস্টিটিউটের (আইসিজিসি) উপাত্ত বিশ্লেষণ করেছেন।

বিশ্লেষণে আলহেসিরাস, বার্সেলোনা, কাদিজ ও গ্রানাদাসহ কয়েকটি শহরে বিশ্বকাপ জয় উদযাপনের সময় অস্বাভাবিক সংকেত শনাক্ত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন দেশটির বিজ্ঞানীরা।

সেন্সরগুলোতে ম্যাচ চলাকালীন তিনটি সুস্পষ্ট কম্পনসংকেত ধরা পড়ে। এর মধ্যে প্রথম কম্পন শনাক্ত হয় তোরেসের গোলের পর, পরবর্তীতে ভিএআরে বাতিল হওয়া অপর গোলের সময় এবং ম্যাচ শেষের চূড়ান্ত বাঁশি বাজার পর সবচেয়ে শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে।

স্প্যানিশ বিজ্ঞানীরা বলেছেন, এই কম্পন ছিল মানবসৃষ্ট কর্মকাণ্ডের ফলে উদ্ভূত ভূকম্পন বা ইনডিউসড সিসমিসমের একটি উদাহরণ। একযোগে হাজার হাজার সমর্থকের লাফানো, চিৎকার ও উদযাপনের কারণে এই কম্পনের সৃষ্টি হয়েছে।

ইউরো ২০২৪-এর ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে স্পেনের জয়ের সময়ও সেন্সরগুলোতে একই ধরনের কম্পন ধরা পড়েছিল। ওই সময় নিকো উইলিয়ামস ও মিকেল ওইয়ারজাবালের করা গোল মাদ্রিদ ও বার্সেলোনায় ভূমিকম্পের মতো কম্পন অনুভূত হয়েছিল।

সূত্র: এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাদ পড়াদের নিয়ে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু ২৬ সেপ্টেম

1

এআইয়ের জটিল শব্দের সহজ ব্যাখ্যা, এজিআই থেকে সুপারইন্টেলিজেন্

2

বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশা

3

জ্বালানি চাহিদা ও মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ীর কয়লা উত্তোলনের চিন

4

দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আ

5

‘সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে ওঠবে’, প্রত্যাশা মির্জা ফখরু

6

বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে: স্মিথ

7

অসচ্ছলদের আগে ফ্যামিলি কার্ড দিতে হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

8

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

9

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে আবারও সাবেক অধিনায়কদের চিঠি

10

যুক্তরাষ্ট্র্র-ব্রাজিল কূটনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে

11

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় এনরিকে-আরতেতা

12

এক বছরেই শেষ পগবার মোনাকো অধ্যায়, আবারও তিনি ফ্রি এজেন্ট!

13

নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

14

ব্রিকস সম্মেলনের ফাঁকে সিসির সঙ্গে মোদির বৈঠক

15

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

16

বিদেশি শিক্ষার্থীদের স্বামী-স্ত্রীকে আনার সুবিধা বাতিল করছে

17

প্রতিটি পরিসংখ্যানের পেছনে রয়েছে মানুষ, যাদের জীবন ও জীবিকা

18

থিয়াগো সিলভার সমালোচনার কড়া জবাব দিলেন ব্রাজিল কোচ

19

ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প

20