Jahirul Hasan
প্রকাশ : Nov 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিল্লি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট অব ডিরেক্টর হলেন জয়াবর্ধনে

দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিকপক্ষ জিএমআর স্পোর্টস মাহেলা জয়াবর্ধনেকে ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে নিয়োগ দিয়েছেন।

ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির মালিকানায় জিএমআর স্পোর্টসের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং সামগ্রিক অংশীদারিত্বও তাদের। আর জয়াবর্ধনে ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি সিস্টেমের কার্যক্রম তত্ত্বাবধান করবেন। আইপিএলের পাশাপাশি আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালস, এমএলসিতে সিয়াটল অস্কার্স ও হানড্রেডে সাউদার্ন ব্রেভ এই ফ্র্যাঞ্চাইজির অন্তর্ভুক্ত।

আইপিএল ও ডব্লিউপিএল (নারী) যৌথভাবে জিএমআর স্পোর্টস ও জেএসডব্লিউর মালিকানাধীন। দুই বছর অন্তর দুই মালিকের একটি চালায় আইপিএল, আর অন্য গ্রুপ দেখভাল করে মেয়েদের আইপিএলসহ অন্য টুর্নামেন্টের দল। জেএসডব্লিউ গ্রুপ ২০২৭ ও ২০২৮ সালে আইপিএল দল সামলাবে, আর জিএমআর সামলাবে মেয়েদের দল। মানে ২০২৭ ও ২০২৮ সালে দিল্লি ক্যাপিটালসের মেয়েদের দলের কার্যক্রম তত্ত্বাবধান করবেন।

গত  আইপিএলের শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ছিলেন জয়াবর্ধনে। আর শেষবার তিনি আইপিএল খেলেছেন দিল্লির হয়ে, ২০১২ ও ২০১৩ সালে। জয়াবর্ধনেকে নিয়োগ দেওয়ায় জিএমআর স্পোর্টসের সঙ্গে আগের ডিরেক্টর অব ক্রিকেট ভেনুগোপাল রাওয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হলো। 

দিল্লিতে জয়াবর্ধনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে সংযুক্ত আরব আমিরাতে ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আইএল টি-টোয়েন্টি। তিনি তার সাবেক আন্তর্জাতিক সতীর্থ লাসিথ মালিঙ্গার সঙ্গে যোগ দেবেন। সাবেক পেসার দুবাই ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হয়েছেন।

লঙ্কান গ্রেটের পরবর্তী অ্যাসাইনমেন্ট হবে ভারতে ৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া মেয়েদের আইপিএল। এখন পর্যন্ত দলটি চার মৌসুমের সবগুলোতেই রানার্সআপ হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশান-ধানমণ্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্

1

২০২৬ বিশ্বকাপকে শেষ বলা সেই রোনালদোকে রেখেই পর্তুগালের দল ঘো

2

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

3

বাংলাদেশকে ‘ভালো দল’ উল্লেখ করে ব্যর্থতা স্বীকার করলেন কামিন

4

ব্যবসায়িক মূল্যে নতুন উচ্চতায় আইপিএল

5

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

6

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

7

মাদুরোর বিচার শুরু হতে পারে আগামী জুনে

8

আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্য, যোগ দেননি নতুন ট্রেজারার

9

কেবিনে ধোঁয়া, মার্কিন বিমানের পর্তুগালে জরুরি অবতরণ

10

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

11

ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

12

বাকশালের একটি অংশ ১৫ আগস্ট ঘটিয়েছে: রিজভী

13

সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা, আটকাল সৌ

14

সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রীকে হত্যার হুমকি, তদন্তে পুলিশ

15

এবার ফ্লোরিডায় কনসার্ট করবেন অপূর্ব

16

বেরোবিতে ‘সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষ

17

চাঁদে ঘাঁটি নির্মাণ প্রকল্পে ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র

18

গোলাপি আভায় জয়া আহসান

19

বাবা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি চলে গেছ : মেসি

20