Jahirul Hasan
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে যে লক্ষ্যের কথা জানালেন সিমন্স

ডারউইন টেস্টে বড় জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করেছিল বাংলাদেশ। টাইগারদের সেই জয় নিয়ে বন্দনায় মাতে পুরো ক্রিকেটবিশ্ব। এবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দুই দল ম্যাকাইয়ে নামতে যাচ্ছে। যেখানে স্বাগতিক অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে প্রথম ম্যাচের কৌশলেই এগিয়ে যাওয়ার লক্ষ্য জানালেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স। 

আসন্ন ম্যাচের প্রস্তুতিতে ম্যাকাইতে নিয়মিত অনুশীলন করছে টাইগাররা। আজ (বৃৃহস্পতিবার) দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের প্রধান কোচ। এ সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে রণকৌশলের কথা জানিয়েছেন সিমন্স। 

নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে সিমন্স বলেন, ‘টেস্ট ক্রিকেট পাঁচ দিনের খেলা, আর এই পাঁচ দিনের মধ্যে আমার দল যদি ১১০ ওভার ব্যাট করতে পারে, তবে প্রতিপক্ষ দল নিশ্চিতভাবেই চাপে পড়বে। টেস্ট ক্রিকেট খেলাটা আমি এভাবেই শিখেছি।’

সিমন্সের ভাষায় প্রথম ইনিংসে বড় রান করতে পারলেই ভালো, ‘আপনি ব্যাট করবেন, বড় স্কোর গড়বেন, প্রথম ইনিংসে বড় রান তোলা সবসময়ই ভালো। এরপর প্রতিপক্ষকে চাপের মুখে ফেলবেন। আমরাও সেটাই করার চেষ্টা করছি। ব্যাট করে প্রথম ইনিংসে বড় রান তুলতে চেষ্টা করছি এবং এটা নিশ্চিত করতে চাই যেন আমাদের স্কোরে পৌঁছাতে প্রতিপক্ষকে অনেক পরিশ্রম করতে হয়।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

1

ট্রাম্পের বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী এই গায়িকা

2

ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা

3

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ : যুক্তরাষ্ট্র, তুরস্ককে কড়া বার্তা

4

চাঁদে ঘাঁটি নির্মাণ প্রকল্পে ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র

5

মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা ভারতীয়র, ভেঙে ফেলেন জানা

6

পার্লামেন্টে উত্তেজনা, প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন সংসদ

7

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

8

তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

9

যুক্তরাজ্যকে ইসলামি প্রজাতন্ত্র বলে নেতানিয়াহুর কটাক্ষ

10

ধোনিদের কোচ হতে চান ডেল স্টেইন

11

বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন

12

বগুড়াসহ ১০ শহরে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : আমিনুল হক

13

মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াব

14

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্

15

ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে নরওয়ে

16

আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্

17

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্

18

শরীয়তপুরে মসজিদের ইমাম এনামুল হকের মামলা প্রত্যাহার ও মুক্তি

19

সেপ্টেম্বরে মুখোমুখি হচ্ছে ভারত-আফগানিস্তান, অনিশ্চিত বাংলাদ

20