Jahirul Hasan
প্রকাশ : Oct 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

পদ্মায় বাল্কহেডে মিলল ৩০৫ বোতল ভারতীয় মদ, আটক ২

মাহাবুব তালুকদার, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ‘ব্ল্যাক হুইস্কি’ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত ‘এম ভি তাসলিমা’ নামের একটি বাল্কহেড জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে দুইজনকে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল নদীতে বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ‘এম ভি তাসলিমা’ বাল্কহেডে তল্লাশি চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ‘ব্ল্যাক হুইস্কি’ উদ্ধার করা হয়।

অভিযানকালে বাল্কহেডে থাকা দুই ব্যক্তিকে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বাল্কহেডটি জব্দ করে নিজেদের হেফাজতে নেয় নৌ পুলিশ।

সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকদ্রব্যের চোরাচালান ও পরিবহন বন্ধে নৌপথে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্

1

শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গ

2

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সা

3

ইতালিতে জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে শ্রমিক-শিক্ষার্থীদের

4

মিরাজের রেকর্ড ভেঙে নাইমের নতুন মাইলফলক

5

রিয়ালের বেঞ্চের ফুটবলারদের বাজারমূল্য ৫৩৭ মিলিয়ন ইউরো

6

আনসারের তিন আইন একীভূত করে হবে ‘আনসার বাহিনী আইন’ : স্বরাষ্ট

7

চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : জোনায়

8

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

9

এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

10

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নত

11

‘এটা সম্পূর্ণ ভুয়া’, ফেক আইডি নিয়ে মুখ খুললেন ঐশী

12

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

13

বেলুচিস্তানে পৃথক অভিযানে ৭ সন্দেহভাজন জঙ্গি নিহত

14

ফ্রান্স দলে জিদানের চার চমক

15

আর্জেন্টিনার খেলোয়াড়দের শাস্তি শিথিল করল ফিফা

16

ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে ইউনাইটেড ও আর্সেনালের দ্বৈরথ

17

হুথিদের থেকে সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্

18

নিয়োগের দাবিতে শাহবাগে সুপারিশবঞ্চিতদের মানববন্ধন

19

রাফিনিয়াকে প্রশংসায় ভাসালেন হান্সি ফ্লিক

20