Jahirul Hasan
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

জননেতা সফিকুর রহমান কিরণের সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা

শরীয়তপুর প্রতিনিধি:

 শরীয়তপুরের সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের নাম জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সখিপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীআহমুদুর রহমান সম্রাট মোল্লা। বুধবার (১২ আগস্ট) বিকালে এক ফেসবুক স্ট্যাটাসে এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে সম্রাট মোল্লা বলেন, ঘটনার পর ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে কোথাও বলেনি যে, ছাত্রদলের কোনো কর্মী তাদের ওপর অত্যাচার করেছে। অথচ কিছু আওয়ামী লীগ ও জামায়াতপন্থী সাংবাদিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়িয়ে সংবাদ প্রচার করছেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, “এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা শুধু ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা নয়, একই সঙ্গে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

সম্রাট মোল্লা আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণের সঙ্গে বিভিন্ন মানুষের ছবি তোলার বিষয়টিকেও রাজনৈতিকভাবে ভিন্ন অর্থে উপস্থাপনের অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, একজন জনপ্রতিনিধির সঙ্গে যে কেউ ছবি তুলতে পারেন—এটি স্বাভাবিক বিষয়। শুধু ছবি থাকার বিষয়টিকে কেন্দ্র করে কাউকে ঢালাওভাবে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত করার প্রচারণা সংগঠনটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।

সম্রাট মোল্লা বলেন, “যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন, তাদের প্রতি আহ্বান—মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকুন। একই সঙ্গে প্রশাসনের প্রতি আহ্বান, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করুন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।”

তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে তারা সোচ্চার রয়েছেন। সখিপুরের জনগণই অপপ্রচার ও ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচিতে হামলার প্রতিবাদে শরীয়ত

1

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

2

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

3

কানাডায় এক বিমান পরিষেবা সংস্থার ধর্মঘট, ভোগান্তিতে আড়াই লাখ

4

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ

5

ফের আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান

6

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ নিয়ে যা জানালেন পারেদে

7

জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার

8

বেরোবিতে কলা অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার অনুষ্ঠিত

9

কাসেমিরোকে দলে নিয়ে বিপাকে মিয়ামি

10

‘আমাদের সম্পর্ক কবর পর্যন্ত বেঁচে থাকুক’

11

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

12

ওমানের সঙ্গে মতবিরোধের কারণে হরমুজ বন্ধ নয়: ইরান

13

ভয়ে দক্ষিণ আফ্রিকা ছেড়েছে ১ লাখ ৭৮ হাজার মানুষ

14

জাকারবার্গকে তিনদিনের আলটিমেটাম ভারতের

15

উত্তপ্ত মধ্যপ্রাচ্য : উপসাগরীয় জ্বালানি স্থাপনায় হামলার হুঁশ

16

শ্রীলঙ্কা টেস্ট দলে ফিরলেন ডিকভেলা-মাদুশঙ্কা

17

নিজেদের জাহাজে হামলার পর ইউক্রেনে হামলার প্রস্তুতি নিয়েছিল ই

18

মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গা

19

ফাইনালের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল ফ

20