Jahirul Hasan
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে ১০ শয্যার হাসপাতালে উন্নীত করার প্রস্তাব

সেবার মান বৃদ্ধি এবং চিকিৎসা সেবাকে আরো মানসম্মত ও যুগোপযোগী করতে বাংলাদেশ জাতীয় সংসদের পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়ন করতে অর্গানোগ্রাম সংশোধন করে পর্যাপ্ত ডাক্তার, নার্স ও অন্যান্য জনবল বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রটির চিকিৎসা সেবার পরিসর বাড়াতে এটিকে ১০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতালে রূপান্তরের প্রস্তাব উত্থাপন করা হয়।

শনিবার (১০ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টারের সেবার মান উন্নতকরণ এবং তদারকীকরণ সংক্রান্ত কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত ও প্রস্তাব গৃহীত হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত এই সভায় কমিটির সভাপতি হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সভাপতিত্ব করেন।

এতে অংশ নেন কমিটির সদস্য হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এবং ইকরামুল বারী টিপু এমপি।

সভায় পার্লমেন্ট মেডিকেল সেন্টারের চিকিৎসা সরঞ্জামগুলোকে আরো আধুনিক ও সময়ের চাহিদা অনুযায়ী উন্নত করতে বেশ কিছু দূরদর্শী পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। চিকিৎসা সেবায় গতি ফেরাতে সেখানে একটি আধুনিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপন, ইকো, ইসিজি, সিটি স্ক্যান, ওপিজি ও আরপিজি মেশিনের মতো আধুনিক সরঞ্জাম সংযোজনের প্রস্তাব করা হয়।

এছাড়া জরুরি ও মুমূর্ষু রোগীদের নিরবচ্ছিন্ন সেবায় আইসিইউ সেটআপ সমৃদ্ধ নতুন অ্যাম্বুলেন্স সংগ্রহ এবং বিদ্যমান প্যাথলজি মেশিনগুলো আপগ্রেড করার বিষয়ে জোর তাগিদ দেওয়া হয়।

এসব প্রস্তাবিত আধুনিকায়ন ও সরঞ্জাম ক্রয়ের জন্য প্রয়োজনীয় বিশেষ অর্থ বরাদ্দের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংসদ সচিবালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে অর্থ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানোর বিষয়ে পরামর্শ দেয় কমিটি।

অন্যদিকে, কেন্দ্রটিতে চিকিৎসা নিতে আসা যেসব রোগীর আরও উন্নত সেবার প্রয়োজন হবে, তাদের দ্রুত ও নিরবচ্ছিন্ন সার্ভিস নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই লক্ষ্যে পার্শ্ববর্তী নামকরা ও প্রসিদ্ধ হাসপাতালগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরের প্রস্তাব করা হয়, যাতে রেফারকৃত রোগীরা অগ্রাধিকার ভিত্তিতে আধুনিক সেবা পান।

কমিটির প্রথম পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (এফ অ্যান্ড পি আর) সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান!

1

ইরানে স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানাল পাকিস্তানি

2

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বেড়েছে ভোজিনিয়ার

3

হাফপ্যান্ট পরে, পায়ের ওপর পা তুলে নেতানিয়াহুর সাথে বৈঠক করল

4

কেন নিজের সন্তানদের আইপ্যাড দেননি স্টিভ জবস?

5

প্রাণনাশের হুমকির মুখে নেতানিয়াহুর বড় ছেলে যুক্তরাষ্ট্র ছেড়ে

6

দিল্লির বস্তিতে ৫৪ ডিগ্রি তাপমাত্রায় বেঁচে থাকার গল্প

7

এই কৃতিত্ব আমার একার নয়, সবার: বুবলী

8

কঙ্গোতে ইবোলা মহামারিতে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৩ হাজার

9

পাকিস্তান হাই কমিশনের বাইরের নিরাপত্তা স্থাপনা উচ্ছেদ করল ভা

10

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনা

11

ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন এনড্রিক

12

প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন

13

বাংলাদেশকে কতটা পছন্দ ও অপছন্দ করেন পাকিস্তান-ভারত-শ্রীলঙ্কা

14

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অ

15

বেরোবিতে বিজনেস স্টাডিজ অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার

16

৪০ বছর পর্যন্ত খেলার ইচ্ছে আর্চারের

17

ইকুয়েডরের দায়িত্বে আর্জেন্টাইন কোচ গাইয়ার্দো

18

নাগরিক প্রজন্ম দলের আহবায়ক সোহেল পুস্তির মায়ের মৃত্যুতে কুলখ

19

‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধ

20