Jahirul Hasan
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’


ভারতে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা ও নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিল্লিজুড়ে চলমান ছাত্র আন্দোলনে এবার যোগ দিলেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি। 

দিল্লির যন্তর মন্তরে কাকরোজ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এই আন্দোলনকে দেশটির সংবিধান, গণতন্ত্র এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার যুদ্ধ হিসেবে আখ্যা দেন। প্রখর তাপদাহ ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও টানা কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মেহবুবা মুফতি। তিনি অভিযোগ করে বলেন, গত ১২ বছর ধরে দেশে কেবল ‘ভাগ করো ও শাসন করো’ নীতি, দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস এবং নারী নির্যাতনের মতো ঘটনা ঘটে চলেছে। বর্তমান পরিস্থিতির কঠোর সমালোচনা করে তিনি মন্তব্য করেন, আজ আমাদের দেশে শিশুদের চেয়ে গরুরাও বেশি নিরাপদ। প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে তরুণদের এই প্রতিবাদ দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কেন্দ্রীয় সরকার ও বিচারব্যবস্থার প্রতি অসন্তোষ প্রকাশ করে পিডিপি প্রধান বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা দিল্লির রাজপথে আন্দোলন করলেও তাদের ক্ষোভ নিরসনে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। সাধারণ পরিবারগুলো জমানো অর্থ খরচ করে সন্তানদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে, অথচ সরকারের উদাসীনতা তাদের চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। 

মেহবুবা মুফতি সতর্ক করে বলেন, তরুণদের এই পুঞ্জীভূত ক্ষোভ ও দাবি যদি আমলে না নেওয়া হয়, তবে তার পরিণতি ভয়াবহ হতে পারে। তবে দেশের তরুণসমাজের শক্তির ওপর আস্থা রেখে তিনি জানান, কোনো সরকারের অহংকারই চিরস্থায়ী হতে পারে না এবং এই দেশের তরুণরাই শেষ পর্যন্ত ভারতের সংবিধানকে রক্ষা করবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্লাস্টিক ব্যাগে বিশ্বকাপ ট্রফি! কুকুরেয়ার কাণ্ডে তোলপাড়

1

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সতর্কতা

2

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন

3

নিজ খরচে নির্বাচনী এলাকার ২১৬ জনকে বিদেশ পাঠাচ্ছেন এমপি শফিক

4

মার্কিন হামলার আগেই আঘাত হানতে পারে ইরান

5

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান

6

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানি

7

কংগ্রেসের দুই কক্ষে কে কত আসনে জয় পেল

8

ট্রাম্পকে ইরানে হামলা না করার অনুরোধ জানিয়েছেন সৌদি যুবরাজ:

9

জামালদের আড়ালে রাখছে বাফুফে নাকি ডুলি?

10

মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধ

11

ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ব্যবস্থার পরিবর্তন ঘটছে যেভ

12

হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে ইয়েমেন ও সৌদিতে যাচ্ছে হাজার হাজার স

13

৩ নভেম্বরের আগে ইরানে হামলা নয় : ট্রাম্প

14

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

15

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষা

16

পিতার করা আইনেই শেখ হাসিনা অপরাধী, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই

17

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্র

18

সান্তোসকে জেতানোর পর বিতর্কে জড়ালেন নেইমার

19

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

20