Jahirul Hasan
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে’—রুশ জেনারেলের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ আরও বিস্তৃত করে যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে সরাসরি সংঘাতে জড়ানোই ইসরায়েলের লক্ষ্য বলে দাবি করেছেন রাশিয়ার শীর্ষস্থানীয় এক সামরিক কর্মকর্তা। একই সঙ্গে সংঘাতের মাত্রা আরও বাড়লে ইসরায়েলের অস্তিত্বই একপর্যায়ে বিলীন হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ। তিনি রুশ সশস্ত্র বাহিনীর প্রধান সামরিক-রাজনৈতিক অধিদপ্তরের উপপ্রধান এবং দেশটির আখমাত বিশেষ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলাউদিনভের বক্তব্য, চলমান যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। তার দাবি, সংঘাতকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে এতে সম্পৃক্ত করাই ইসরায়েলের প্রধান উদ্দেশ্য।

পশ্চিমা মিত্রদের ওপর অতিরিক্ত নির্ভরতা ইসরায়েলের জন্য ভুল হিসাব হতে পারে বলেও সতর্ক করেন এই রুশ সামরিক কর্মকর্তা। তার মতে, পরিস্থিতি আরও জটিল হলে ইসরায়েল নিজেদের সক্ষমতা সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে।

আলাউদিনভ বলেন, এই অতিরিক্ত আত্মবিশ্বাসের পরিণতিতে একপর্যায়ে রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে এবং শেষ পর্যন্ত দেশটির অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। সূত্র : আল-জাজিরা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইন ও কুয়েতে মিসাইল ছুড়ল ইরান

1

প্রাণনাশের হুমকির মুখে নেতানিয়াহুর বড় ছেলে যুক্তরাষ্ট্র ছেড়ে

2

ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা

3

যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্

4

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করা

5

ইরানি সব এয়ারলাইনকে বিশ্বজুড়ে অচল করতে পারবে যুক্তরাষ্ট্র?

6

জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা

7

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন-বিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন বিপ

8

গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী হবে

9

ইরানের পরমাণু স্থাপনাকে ‘মাদক কারখানা’ বললেন ট্রাম্প, কেন এম

10

‘ফুটবলের চেয়েও বড় সম্পদ রোনালদো’

11

সংসদীয় কমিটিতে বেসরকারি সদস্যদের রাখার তাগিদ স্পিকারের

12

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার

13

ক্যাটরিনাকে নিয়ে কটাক্ষকারীদের কড়া জবাব দিলেন সালমান খান

14

ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: ক্রীড়া প

15

ইরান সর্বাত্মক ও বহুমাত্রিক যুদ্ধে লিপ্ত: আইআরজিসি কমান্ডার

16

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

17

গ্রাহকের পাওনা হাজার কোটি টাকা, ই-কমার্সে শৃঙ্খলা ফেরাতে ৩ ধ

18

শরীয়তপুরে কথিত শ্রমিক সংগঠনের নামে চালকদের কাছ থেকে চাঁদা আদ

19

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পের এক মাস: ধ্বংসস্তূপে চলছে মরদে

20