Jahirul Hasan
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত ১৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলায় একটি মসজিদে জুমার নামাজের আগে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং পাঁচজন পুলিশ সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার হামলার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পেশোয়ার পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কোহাত জেলার পুলিশ সদরদপ্তরের মসজিদের গেটে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে ধাক্কা দেয় হামলাকারীরা। পরে গাড়িটিতে বিস্ফোরণ ঘটানো হয়। ওই সময় জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের গোলাগুলি চলছিল। এ সময় পুলিশের গুলিতে একজন হামলাকারী নিহত হয়েছেন বলে জানা গেছে।

বার্তাসংস্থা ডিপিএ জানিয়েছে, আফগানিস্তান সীমান্তবর্তী ওই এলাকায় হামলার পর স্থানীয় হাসপাতালে ১৫টি মরদেহ এবং প্রায় ৫০ জন আহত ব্যক্তিকে নেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসক তাহির শাহ বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

হামলার দায় এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী স্বীকার করেনি। তবে খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) উপস্থিতি রয়েছে। সংগঠনটি অতীতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও মসজিদে হামলা চালিয়েছে।

সূত্র: বিবিসি ও আলজাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে কৃষক দলের বিক

1

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে :

2

ইরান যুদ্ধে কতজন সেনা নিহত, পরিসংখ্যান প্রকাশ পেন্টাগনের

3

স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া

4

আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠকে যা আল

5

শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

6

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী

7

ফিফা র‌্যাঙ্কিংয়ে মরক্কোর ইতিহাস

8

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা

9

৫৪ রানে অলআউটের পরও নিজেদের ওপর বিশ্বাস ছিল : মিরাজ

10

বরগুনায় মহিলা মাদ্রাসায় লাইব্রেরি সহ টাকার বরাদ্দ দিলো এনজি

11

ইউক্রেন যুদ্ধের রুশ কৌশলে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করছে ইরান

12

কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান

13

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া

14

বেরোবিতে 'জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস'-এর মোড়ক উন

15

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্

16

মার্কিন সেনাদের বিতাড়িত করুন নয়ত হামলার শিকার হন

17

লঞ্চের ভাড়াও বাড়লো

18

বিশ্বকাপের হারের জবাব দিতে ব্রাজিলের মুখোমুখি জাপান

19

মার্কিন সেনারাও রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি করছে?

20