Jahirul Hasan
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবুধাবি রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির সাক্ষাৎ

সাগর চন্দ্র স্বপন, আবুধাবি প্রতিনিধি:

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশিদের ভিসা বাতিল, নতুন ভিসা প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা এবং কনস্যুলার সেবা সংক্রান্ত বিভিন্ন সংকট নিরসনের দাবিতে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আবুধাবিতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিদের বর্তমান পরিস্থিতি, ভিসা জটিলতা ও নানা ধরনের কনস্যুলার সমস্যা তুলে ধরে এসব সংকট সমাধানে পরিকল্পিত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সাংবাদিকরা।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর মোহাম্মদ উল্লাহ খান এবং কাউন্সেলর (রাজনৈতিক) তৌহিদ ইমাম।

রাষ্ট্রদূত তারেক আহমদ বলেন, সম্প্রতি বাংলাদেশে ছুটিতে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হয়ে যাওয়ার কারণে আমিরাতে ফিরতে না পারা প্রবাসীদের একটি তালিকা বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ইউএই সরকারের কাছে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমিরাতে বিদ্যমান ভিসা জটিলতার কারণগুলো ইতোমধ্যে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। সংকট উত্তরণে বাংলাদেশ দূতাবাস ও সরকারের উচ্চপর্যায়ে সমন্বিতভাবে কাজ চলছে।

মতবিনিময় সভায় বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির সভাপতি সিরাজুল হক, সহ-সভাপতি মহিউল করিম আশিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম সরওয়ার, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী মোহাম্মদ জাকারিয়া, আইটি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহেদ হোসেন উপস্থিত ছিলেন।

সভায় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ভিসা জটিলতার কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের দ্রুত সহায়তা এবং কনস্যুলার সেবার মান আরও সহজ ও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


মি/আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

1

প্রশ্নফাঁস আন্দোলনে সুর বদলালেন সালমান খান, এবার বাড়ি ফেরার

2

জলাভূমি থেকে প্রযুক্তির মহাকেন্দ্র, শেনজেনে ইতিহাস গড়লেন ট্র

3

ইরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না, শিগগিরই কিছু হবে

4

মহানবীর পথ অনুসরণ করলে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পা

5

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবেশীদের ইরানের ‘সতর্ক’ থাকার আহ

6

এখনো ‘ভবঘুরে’ যেসব বিশ্ব তারকারা

7

দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

8

ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

9

হরমুজ প্রণালিতে অস্থিরতার জেরে তেল-গ্যাস মজুতের পরিকল্পনায় এ

10

বাচসাস, কবিতা, পিঠা, গান, গীতিকবি, সংস্কৃতি, শিল্পকলা একাডেম

11

হজের নিবন্ধন সুষ্ঠুভাবে করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছ

12

ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ব্যবস্থার পরিবর্তন ঘটছে যেভ

13

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক

14

সাফে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ

15

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ছাত্রদল নেতাদের নিয়ে বিএনপি

16

‘অভিষেক-ইশান-সূর্যবংশীর প্রতিভার প্রতি অবিচার করছে ভারত’

17

শেখ হাসিনার দেশে ফেরার ‘কোনো চান্সই নেই’: পররাষ্ট্র প্রতিমন্

18

রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

19

কপ-৩১ জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান

20