Jahirul Hasan
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’

তিন দশক আগে আজকের এই দিনে থমকে গিয়েছিল ঢাকাই চলচ্চিত্র। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার চলে যাওয়ার পর কেটে গেছে ৩০ বছর, বদলেছে প্রজন্ম, বদলেছে চলচ্চিত্রের ভাষা। কিন্তু বদলায়নি তাকে ঘিরে দর্শকের ভালোবাসা।

আজও যেন আকাশের ওপারে প্রিয় নায়ককে উদ্দেশ করে ভক্তদের কণ্ঠে বাজে- ‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।’

সালমান শাহর পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্ম তার। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরীর বড় সন্তান ছিলেন তিনি। ছোটবেলা থেকেই গান, অভিনয় ও মডেলিংয়ের প্রতি ছিল তার ঝোঁক। শিশুদের বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানেও দেখা গেছে তাকে।

চলচ্চিত্রে তার প্রবেশও ছিল অনেকটা হঠাৎ করেই। অভিনয়কে শুরুতে পেশা হিসেবে নেওয়ার কথা ভাবেননি তিনি। পরিবারেরও প্রথম দিকে ছিল আপত্তি। তবে শেষ পর্যন্ত পরিবারের সম্মতিতে রুপালি পর্দায় পা রাখেন। এরপর যা ঘটেছে, তা যেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসেরই এক উজ্জ্বল অধ্যায়।

মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে সালমান শাহ হয়ে উঠেছিলেন দর্শকের স্বপ্নের নায়ক। অভিনয়ের পাশাপাশি তার পোশাক, চুলের স্টাইল, সানগ্লাস, ব্যান্ডানা, জিনস কিংবা মোটরসাইকেল-সবকিছুতেই ছিল আলাদা ছাপ। তরুণদের কাছে তার সাজপোশাক হয়ে উঠেছিল অনুকরণের বিষয়।

তবে শুধু বাহ্যিক স্টাইল নয়, প্রাণবন্ত হাসি, সাবলীল অভিনয় আর পর্দায় তার স্বতঃস্ফূর্ত উপস্থিতিই ছিল জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ। নব্বইয়ের দশকের চলচ্চিত্রে তিনি যেন নিয়ে এসেছিলেন একেবারে নতুন ধরনের নায়ক-ভাবনা।
মাত্র চার বছরের অভিনয়জীবনে একের পর এক সফল সিনেমা উপহার দিয়ে নিজের অবস্থান শক্ত করে নেন সালমান শাহ। অল্প সময়েই হয়ে ওঠেন ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় তারকাদের একজন।

কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎ থেমে যায় সেই পথচলা। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো চলচ্চিত্র অঙ্গনে। প্রিয় নায়ককে হারিয়ে স্তব্ধ হয়ে যায় অগণিত ভক্ত।

তার মৃত্যুর তিন দশক পরও তাকে ঘিরে রহস্য ও বিতর্ক পুরোপুরি শেষ হয়নি। আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড- এই প্রশ্ন আজও আলোচনায় আসে। সময় পেরিয়েছে, তদন্ত হয়েছে, নানা মত সামনে এসেছে; কিন্তু ভক্তদের মনে প্রিয় নায়কের চলে যাওয়ার সেই প্রশ্ন এখনো রয়ে গেছে।

তবে মৃত্যুর ৩০ বছর পরও সালমান শাহকে মুছে দিতে পারেনি  সময় । তার সিনেমা এখনও দর্শক দেখে, তার পোশাকের ধারা এখনো আলোচনায় আসে, তার অভিনয় নিয়ে নতুন প্রজন্মের আগ্রহও কমেনি। ২৪ বছরের সেই তরুণ নায়ক আজ শারীরিকভাবে নেই। নেই নতুন কোনো সিনেমা, নেই নতুন কোনো চরিত্র। অথচ ভক্তদের স্মৃতিতে তিনি আজও ঠিক আগের মতোই তরুণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

1

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ইরানে

2

মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বাঁচেনি কেউই

3

বিশ্বকাপের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি কি রাখবেন ইয়ামাল?

4

কানাডায় এক বিমান পরিষেবা সংস্থার ধর্মঘট, ভোগান্তিতে আড়াই লাখ

5

জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

6

ডারউইনে বাংলাদেশের সাফল্যে উচ্ছ্বসিত ওয়াহ, তবে টেস্ট ক্রিকেট

7

‘ফুটবল এমন এক ভাষা যা শব্দ ছাড়াই কথা বলে’

8

সরকারের ৬ মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে : মাহদী আমি

9

শরীয়তপুরে কথিত শ্রমিক সংগঠনের নামে চালকদের কাছ থেকে চাঁদা আদ

10

মেসির সম্ভাব্য অবসর নিয়ে কথা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান

11

যে কারণে ভেঙে পড়ছে ইসরায়েল সরকার ও সেনাবাহিনীর দীর্ঘদিনের সম

12

এনরিকের প্রশংসায় পঞ্চমুখ মোনাকোর ব্রাজিলিয়ান কোচ ফিলিপে লুইস

13

ধর্ষণ মামলায় ভারতীয় ক্রিকেটারকে গ্রেপ্তারের নির্দেশ

14

ইরানের রাস্তায় হিজাব ছেড়ে খোলা চুলে নারীরা, বেকায়দায় সরকার

15

নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই

16

এবার সংবাদ সম্মেলনে মুখ খুললেন স্বয়ং জেমস

17

নিজেকে গড়ে তোলো, তোমরাই গড়বে সুন্দর বাংলাদেশ

18

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়ে

19

দক্ষ শ্রমিক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: মাহদী আমিন

20