Jahirul Hasan
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘দুই দিন পরপর ফাইনালের টেনশন নিতে হয়, এটা কোনো কথা’


শেষের ঘণ্টা বাজছে। আজ রাতেই সমাপ্ত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আর এই মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। টানা দুইবার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। ভক্তরা আশা করছে, গতবারের মতো এবারের কাপও নিয়ে নেবেন লিওনেল মেসি ও তার সতীর্থরা।

এদিকে ফাইনাল নিয়ে ব্রাজিল ও অন্য দলের ভক্তদের খোঁচা দিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি আর্জেন্টিনার ঘোর সমর্থক। বিশ্বকাপজুড়ে প্রিয় দলের হয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন।

রোববার দুপুরে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় মজা করেই বলেন, ‘কী একটা অবস্থা রে ভাই! দুই দিনের দুনিয়া, এর মধ্যেই দুই দিন পরপর ফাইনাল খেলা লাগে, ফাইনালের টেনশন নিতে হয়; এটা কোনো কথা! ২০১৪ বিশ্বকাপ, ২০২১ থেকে কোপা আমেরিকা, বিশ্বকাপ, আবার কোপা আমেরিকা, এখন আবার বিশ্বকাপ—এভাবে কদিন পরপর যদি ফাইনালের টেনশন নেওয়া লাগে, একটা মানুষ কি সুস্থ থাকতে পারে? জীবনে এমনিতে সমস্যার শেষ নেই। তার মধ্যে এসব। ফাইনাল খেলব অনেক বছর পর একবার। এরকম মুড়ির মতো কদিন পরপরই যদি ফাইনাল খেলে, কেমন না ব্যাপারটা!’

পরে অন্য দলের সমর্থকদের উদ্দেশ্যে ইরফান বলেন, ‘অবশ্য তোমরা তো এসব বুঝবে না। ফাইনাল কী জিনিস, ফাইনালের টেনশন কী জিনিস, এটা তো তোমরা জানোই না, দেখোনি। কেবল শুনেছো। আমাদের কাছ থেকে শোনো, প্রিয় দল ফাইনালে গেলে আমরা কী পরিমাণ মানসিক চাপের মধ্যে থাকি।’

তবে এবারের ফাইনাল নিয়ে খুব একটা চিন্তিত নন বলে জানান ইরফান সাজ্জাদ। তার ভাষ্য, ‘এই টেনশন নিতে নিতেও অভ্যস্ত হয়ে গেছি। তবে একটা কথা, এখন আমরা খুব চিল মুডে আছি। আজ ফাইনাল, যে-ই জিতুক; ব্যাপার না। মেসির যেমন হারানোর কিছু নেই, পাওয়ার কিছু নেই। আমাদেরও তেমনই। আজ ফাইনাল জিতলে ভালো, না জিতলেও অসুবিধা নাই। কারণ পেয়ে গেছি তো সবকিছু। তারপরও জিতলে তো ভালোই। সুন্দর একটা ফাইনাল ম্যাচ হোক।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শা

1

মেট্রোরেল লাইনে কুকুর, ট্রেন চলাচলে বিঘ্ন

2

টানা তৃতীয় পেনাল্টি মিস মেসির, মিয়ামির বড় হার

3

কেন নিজের সন্তানদের আইপ্যাড দেননি স্টিভ জবস?

4

বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশা

5

হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, অন্তত পাঁচজন গুলিবিদ্ধ

6

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

7

রোহিঙ্গা গণহত্যা নিয়ে ঐতিহাসিক রায় বৃহস্পতিবার

8

পাঁচ বছর আগে ক্ষমতাগ্রহণ, যা বলছে আফগানিস্তানের বর্তমান সরকা

9

প্রযোজকের ‘নম্র’ আমন্ত্রণ, নায়িকার ‘নাটকীয়’ স্থানত্যাগ!

10

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

11

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

12

৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্র

13

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বা

14

জোটার মৃত্যু নিয়ে কটূক্তি, শাস্তি পেল সৌদি ক্লাব

15

আফগানিস্তানের সীমান্ত এলাকায় পাকিস্তানের হামলা

16

পদত্যাগের প্রশ্নে রসিকতা করলেন ইনফান্তিনো

17

উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ

18

বেরোবিতে একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন তৈরিতে সেমিন

19

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে যে কঠিন বাস্তবতার মুখোমুখি বাংলা

20