জাগো কণ্ঠ ডেস্ক ১১ জানুয়ারি ২০২৫ , ৯:১৪ অপরাহ্ণ
ওয়াসিফুর রহমান, ইবি:
‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ স্লোগানকে সামনে রেখে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন তারুণ্য। এতে প্রায় অর্ধশতাধিক শিশুর মাঝে শীতবস্ত্র হিসেবে হুডি এবং শতাধিক প্রাপ্ত বয়স্কদের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১ টায় টিএসসিসি’র ১১৬ নাম্বার কক্ষে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সামাজিক সংগঠন বুননের সভাপতি নাহিদ হাসান ও তারুণ্যের সদস্যবৃন্দ।
এসময় সভাপতি আমিরুল ইসলাম বলেন, অসহায় দুস্থ মানুষের পাশে থাকা তারুণ্যের মূল উদ্দেশ্য। প্রতিবারের ন্যায় আমরা চেষ্টা করেছি ক্যাম্পাস সংলগ্ন গ্রামের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। এই শীতের সময়ে যেসব মানুষের শীতবস্ত্র কিনার সামর্থ্য নেই তাদেরকেই আমরা এখানে নিয়ে এসেছি। আমরা শিশুদের জন্য হুডি ও টুপি এবং প্রাপ্ত বয়স্কদের জন্য কম্বল ও চাদর নিয়ে সর্বমোট ১৬০ জনের হাতে এই শীতবস্ত্র তুলে দেই।
ই/বি/আই
















