দেশজুড়ে

ইবি’র উপ-উপাচার্যের জন্য সংবর্ধনা অনুষ্ঠান করেছেন আল-কুরআন বিভাগ

  জাগো কণ্ঠ ডেস্ক ৮ ডিসেম্বর ২০২৪ , ১২:১৩ অপরাহ্ণ

ওয়াসিফুর রহমান ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নিযুক্ত হওয়ায় অধ্যাপক ড. এম. এয়াকুব আলীকে সংবর্ধনা দিয়েছেন আল-কুরআন এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগ। তিনি আল-কুরআন এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং একই বিভাগের শিক্ষক।

রবিবার (৮ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় থিওলজি এন্ড ইসলামিক স্ট্যাডিজ অনুষদ ভবনের ৪২৭ নাম্বার কক্ষে দু’শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অধ্যাপক ড মো নাছির উদ্দিন মিঝি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নকিব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং আল-কুরআন এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ও ডিন ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকীব ও অধ্যাপক ড. আবূ নোমান মোঃ এরশাদ উল্লাহ সহ বিভাগের সকল শিক্ষকবৃন্দ।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, আল্লাহ-তা’আলার অশেষ রহমতে আমি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নিযুক্ত হয়েছি। আমার হায়াত বাড়ানোর জন্য দোয়া না চেয়ে আমি যেন নৈতিকতা, সৎ ও নিষ্টার সাথে কাজ করতে পারি তার জন্য আপনারা দোয়া করবেন। আমি সবার জন্য সমানভাবে কাজ করতে চাই। ডিপার্টমেন্ট কিংবা জেলা ভিত্তিক কোনো কোনো বৈষম্য আমি করবো না।

সভাপতি অধ্যাপক ড মো নাছির উদ্দিন মিঝি বলেন, নানা ব্যস্ততার মাঝেও সদ্য দায়িত্বপ্রাপ্ত স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এর জন্য ধন্যবাদ জানাই এবং তিনি আমাদের কাছে যেটুকু আশাবাদ ব্যক্ত করেছেন সেটুকু যেন পূর্ণতা পায় তার জন্য দোয়া করি।

আরও খবর: