Jahirul Hasan
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞার দাবির মধ্যেই একসঙ্গে নাচলেন হানি সিং-আতিফ আসলাম

রাজনৈতিক বিরোধের দেয়াল যখন সংগীত ও বিনোদনজগতেও ছায়া ফেলছে, তখন দুবাইয়ের এক বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে আনন্দে মাতলেন ভারত ও পাকিস্তানের দুই জনপ্রিয় শিল্পী। পাঞ্জাবি র‍্যাপার হানি সিং ও পাকিস্তানি গায়ক আতিফ আসলামকে একসঙ্গে নাচতে দেখা গেছে। ভারতে পাকিস্তানি নাটক, সিনেমা ও গান নিষিদ্ধের দাবি নতুন করে জোরালো হওয়ার মধ্যেই তাদের এই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দুবাইয়ে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হানি-আতিফ। অনুষ্ঠানের সঞ্চালক সাদিক সেলিম সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নাচের একটি ভিডিও ও একসঙ্গে তোলা ছবি প্রকাশ করেন। ভিডিওতে পাকিস্তানি গায়ক ও গীতিকার আবরার-উল-হকের গানের তালে দুই শিল্পীকে নাচতে দেখা যায়। বর-কনেকে শুভেচ্ছা জানিয়ে আনন্দে মেতে ওঠেন তারা।

পোস্টে সাদিক লিখেছেন, ‘বন্ধুর বিয়েতে আতিফ ও হানি সারা রাত নাচে মেতে ছিলেন! আবরার-উল-হকের গানেও তাদের নাচতে দেখা ছিল দারুণ এক দৃশ্য। হানি যখন প্রবেশ করলেন, তাকে পুরোপুরি একজন আইকনের মতোই লাগছিল। ভালোবাসা ও উষ্ণতায় ভরপুর ছিলেন তিনি, আর তার স্টাইলও ছিল যথাযথ। এরপর এলেন আতিফ। বরাবরের মতোই শান্ত, সংযত ও প্রচারবিমুখ। কনসার্টের মহড়া শেষ করেই আসবেন বলে দেওয়া কথা রেখেছেন তিনি।’

তিনি আরও লেখেন, ‘আর যখন একটি পাকিস্তানি নেটফ্লিক্স সিরিজের প্রচার বন্ধ করতে অভিযোগ দায়েরের উদ্যোগ চলছে, তখন আমরা এখানে সংগীত, বন্ধুত্ব ও আনন্দ উদ্‌যাপন করছি। এমনটা শুধু দুবাইয়েই সম্ভব।’

এদিকে পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাঙ্গ সমেট লো’-এর ট্রেলার প্রকাশের পর ভারতে সেটি নিষিদ্ধের দাবি উঠেছে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে সিরিজটি নেটফ্লিক্স ইন্ডিয়ায় প্রচার না করার অনুরোধ জানিয়েছেন। ৪ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটিতে অভিনয় করেছেন আহাদ রাজা মীর, হানিয়া আমির ও মাহিরা খানসহ অনেকে।

এর আগে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর দুটি বিশেষ প্রদর্শনীও অনলাইন সমালোচনার মুখে বেঙ্গালুরুতে বাতিল করা হয়। এমন পরিস্থিতিতে হানি সিং ও আতিফ আসলামের একসঙ্গে নাচের দৃশ্য নতুন করে আলোচনায় এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল!

1

অ-ইরাকি সশস্ত্র গোষ্ঠী নিরস্ত্র করার ঘোষণা ইরাকের প্রধানমন্ত

2

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

3

ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

4

বিশ্বকাপ ‘বিক্রির’ পরিকল্পনার প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টা

5

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্

6

ফিফা র‌্যাঙ্কিংয়ে মরক্কোর ইতিহাস

7

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক

8

ড্র বাঁচাতে আফগানদের শেষবেলায় ‘চোটের অভিনয়’ নিয়ে বিতর্ক

9

রোনালদোর সঙ্গে ‘অশোভনীয় আচরণ’, শাস্তি পাচ্ছেন পর্তুগাল কোচ

10

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

11

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

12

কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প

13

যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ‘বিভক্ত’ করবে: জেলেনস্কি

14

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে মেলবোর্নে

15

ভারতের বিপক্ষে রাফিনিয়াকে পাচ্ছে না ব্রাজিল

16

স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র

17

মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাক

18

রিপাবলিকানদের পরাজয়ের একটি কারণ ইরান যুদ্ধ, স্বীকার করলেন ট্

19

ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন জানালেন যুক্তরাষ্ট্রের প্রথম মু

20