জাগোকন্ঠ ২৯ সেপ্টেম্বর ২০২৩ , ৮:০৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার: শেখ হাসিনার শুভ জন্মদিনে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর দোয়া ও মিষ্টি বিতরণ।২৮ সেপ্টেম্বর দুপুরে শেখ হাসিনার ৭৭ তম জন্ম দিন উপলক্ষে বাদ জোহর হাইকোর্ট মাজার মসজিদে বিশেষ দোয়ার আয়োজন ও মিষ্টি বিতরণ করে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ।
দোয়া ও মিষ্টি বিতরণ শেষে সংগঠনের নেতৃবৃন্দ হাইকোর্ট মাজার যিয়ারত ও ফাতেহা পাঠ করেন।
এসময় উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগ-পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। সংগঠনের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট লেখক সরকার মো. আবুল কালাম আজাদ, সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক লিডারশীপ এ্যাওয়ার্ডপ্রাপ্ত সাবেক ছাএনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মো. মফিজুল ইসলাম, এফ রহমান রূপক, মামুন মল্লিক, মো. জসিম উদ্দিন চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান হিরন, জাতীয় শ্রমিক লীগ ঢাকা বিভাগের সভাপতি মো. নুরুল ইসলাম, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সহ সভাপতি গোলাম ফারুক সেন্টু ও প্রকৌশলী মো. মাসুম জাহিদ মাসুদ, সৈয়দ মোশাররফ হোসেন পাপ্পু, কৃষিবিদ হাসান রুহি, আব্দুল আজিজ, মো. মোসান্না, মো. হেলাল উদ্দিন, মো. মাহাবুব জাকির, শেখ মোকসেদুল ইসলাম নয়ন, এস এম জীবন, মো. দেলোয়ার হোসেন, মো. আনোয়ার, মো. আফজাল হোসেন প্রমূখ।















