জাগোকন্ঠ ৩১ ডিসেম্বর ২০২২ , ১:২৪ অপরাহ্ণ
জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ প্রিমিয়ার লিগ ফুটবল ২০২২ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আজ বিকালে বাহাদুরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে।
উক্ত ফাইনাল খেলা দুটি দল অংশগ্রহণ করেন ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড বনাম সোনালী অতীত । খেলায় জয় লাভ করেন ব্রাদার্স ইউনিয়ন।খেলা পরিচালনা করেন আফাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল ।
আরো উপস্থিত ছিলেন জাকির হোসেন রতন, বাংলাদেশ কৃষি ব্যাংক দেওয়ানগঞ্জ উপজেলা শাখা,মোস্তাফিজ সালাম সজীব এশিয়ান টিভি দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি ।
সভাপতিত্ব করেন খাদিমুল ইসলাম। খেলায় ধারাভাষ্যতে ছিলেন চ্যানেল ইউ টিভি ও দৈনিক দেশ দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম খোরশেদ আহমেদ । খেলা শেষ রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।
















