অপরাধ

শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যা

  জাগোকন্ঠ ৯ ফেব্রুয়ারি ২০২৪ , ৬:৫১ অপরাহ্ণ

মাহাবুব তালুকদার:

শরীয়তপুর জেলার গোসাইরহাটে পারিবারিক কলহের জেরে শাহিনা বেগম (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তারই স্বামীর বিরুদ্ধে।

শুক্রবার ভোরে উপজেলার দক্ষিন কোদালপুর গাজী কান্দি গ্রাম এলাকায় সরকারি আশ্রয়ন প্রকল্পের বরাদ্দের ঘরে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার পর থেকেই নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। নিহত শাহিনা হাইমচর উপজেলার মোল্লা কান্দি গ্রামের জান্নাল পাজেলের বড়ো মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম হেলাল গাজী (৩৫)। তিনি গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের গাজী কান্দি এলাকার সাজু গাজীর ছেলে।

পারিবারিক সুত্রে জানা যায়, বিভিন্ন সময়ে শাহিনার সঙ্গে তার স্বামী হেলাল সহ শ্বশুরবাড়ির লোকজন দুই লক্ষ্য টাকার জন্য প্রায়ই চাপ প্রয়োগ করে ঝগড়া করতো, টাকা না দেওয়ায় তারা শাহিনাকে সবাই মিলে হত্যা করেছে।

প্রতক্ষ্যদর্শী নুর মোহাম্মদ বলেন, সকালে শাহিনার ঘরের ভিতর থেকে দর্জা আটকানো দেখে এবং জানালার গ্রিল ভাঙ্গা অবস্থায় দেখলে বাড়ির লোকজন তাদের অস্বাভাবিক মনে হলে জানালা দিয়ে তাকিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে, এরপরে দর্জা ভেঙ্গে ঘরে ঢুকে দেখে গলা ও শরীরের স্পর্শকাতর স্থানে ছুরির আঘাতপ্রাপ্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনা ঘটার পর থেকেই শাহিনার স্বামী হেলাল গাজী সহ শ্বশুরবাড়ির সবাই পলাতক রয়েছেন এবং পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে দাবি করছে পুলিশ।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ পুষ্পেন দেবনাথ বলেন, আমরা ধারণা করছি পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করেছে, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং ঘটনার পর থেকেই স্বামীসহ সবাই পলাতক রয়েছে।

আরও খবর: