জাগোকন্ঠ ২৯ ডিসেম্বর ২০২২ , ২:০৯ অপরাহ্ণ
শাহরিয়ার কবির ,লালমনিরহাট:
নারীরা এখন আর অবহেলিত নয়। তাঁরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁরাও উচ্চ শিক্ষিত হয়ে চাকরি করছেন। বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাই মেয়েদের বাল্য বিবাহ না দিয়ে বিদ্যালয়ে পাঠানোর আহবান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম , এ মান্নান এমপি । বুধবার লালমনিরহাটের মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মেয়েদের অভিভাবকদের এই আহবান জানিয়েছেন।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি মেয়েদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা মেয়েদের পড়াশোনা বন্ধ করবেন না । তাদের বিদ্যালয়ে পাঠান। আপনারা মেয়েদের বাল্য বিবাহ দেওয়া থেকে বিরত থাকুন। মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন । পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি এ সময় মোস্তফী হাট বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি ল্যাবরেটরি ও একটি ভবন স্থাপনের আশ্বাস দেন।
তিস্তা মহা পরিকল্পনা সম্পর্কে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, তিস্তা মহা পরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করা হবে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে পরামর্শ ও আলোচনা সাপেক্ষে উভয় দেশের জনগণের স্বার্থ রক্ষা করে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উপহার দিয়ে গেছেন । আর তা হলো ” স্বাধীনতা ” । তিনি বলেছিলেন ” এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম ” তিনি আমাদের ‘ স্বাধীনতা ‘ দিয়ে গেছেন ।মন্ত্রী বলেন , তাঁর আর একটি বার্তা ছিল, তা হলো ” এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম ” । কিসের মুক্তি ? দেশে অর্থনৈতিক শোষণ ছিল, দারিদ্রতা ছিল। তিনি শোষণ থেকে মুক্তি করতে পারেন নাই । কারণ ঘাতকেরা তাঁকে স্বপরিবারে হত্যা করেছিল । তার পরিণতিতে দেশে যে কত রকমের অপ শাসন এসেছিল। সামরিক শাসন , আধা সামরিক শাসন , স্বৈরশাসন ,তত্ত্বাবধায়ক শাসন ।
এ সময় মন্ত্রী বলেন, আজ মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের মায়ের মতো , বোনের মতো । এই মহান পুরুষের কন্যা জননেত্রী এই শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তাঁর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাঁর নেতৃত্বে বিগত ১৪ বছরে বাংলাদেশ ফিরে দাঁড়িয়েছে। অন্ধকার বাংলাদেশ আলোকিত বাংলাদেশে পরিণত হয়েছে । তিনি বলেন, দেশে এমন কোন বাড়ি নাই যেখানে বিদ্যুৎ পৌঁছে নাই ।
এ সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন , বাংলাদেশ আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাস করে। যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্ৰামে বাস করে, যারা চরে বাস করে, তারা কি বিশুদ্ধ পানি পায় ? আমরা তাদের জন্য সারা দেশে লক্ষ লক্ষ টিউবওয়েলের ব্যাবস্থা করেছি । তারা যেন বিশুদ্ধ পানি পায় । মন্ত্রী বলেন, গ্ৰামের মানুষ শহরের মানুষের মতো ট্যাংকি থেকে কলের পানি পাবে। গ্ৰামের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার দেশে বয়স্ক ভাতা , বিধবা ভাতা চালু করেছে। স্কুল , কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন করছে। তিনি বলেন , শেখ হাসিনাকে সময় দেন , সুযোগ দেন । আমরা আরো দ্রুত দেশের উন্নয়ন করব।
লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি বিশেষ অতিথির বক্তব্যে বলেন, তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন একান্ত দরকার। তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরিকল্পনা মন্ত্রীর মধ্যমে প্রধান মন্ত্রীর শেখ হাসিনার প্রতি জোরালো আহবান জানান। ঢাকা থেকে যে মহা সড়কটি রংপুর পর্যন্ত এসেছে, তা বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত বাস্তবায়নের জন্য তিনি প্রধান মন্ত্রীর প্রতি জোরালো আহবান জানান । তিনি বলেন এই মহা সড়কটি হলে জেলার ৫ টি উপজেলার মানুষ উপকৃত হবেন।
মোতাহার হোসেন এমপি বালিকা উচ্চ বিদ্যালয়ে সীমানা প্রাচীর, কিছু ক্লাশ রুম নির্মাণের জন্য পরিকল্পনা মন্ত্রীর প্রতি আহবান জানান। তিনি বলেন , এটি হলে তবেই আগামী বছর থেকে বিদ্যালয়টিতে একাদশ ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত চালু করা সম্ভব । তিনি বলেন, প্রথমে বিদ্যালয়টিকে কলেজিয়েট করতে হবে । এর পর কলেজ করার আহবান জানান ।
মোতাহার হোসেন এমপি বলেন, এই জেলায় কর্মসংস্থানের জন্য কোন কল কারখানা নাই। তাই বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে লালমনিরহাট জেলায় উন্নয়ন মূলক শিল্প কারখানা স্থাপনের জন্য পরিকল্পনা মন্ত্রীর প্রতি আহবান জানান।
লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যানে এ্যাড.মতিয়ার রহমান এই অঞ্চলকে অর্থনৈতিক অঞ্চলে পরিণত করার আহবান জানান। তিনি বলেন লালমনিরহাট দেশের একটি নিম্ন আয়ের জেলা পরিষদ। জেলার শিশু পার্কটির উন্নয়নের জন্য পরিকল্পনা মন্ত্রীর প্রতি আহবান জানান।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আমরা নারী শিক্ষাকে অবহেলা করতে পারবো না। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠান। তিনি মেয়েদের বাল্য বিবাহ না দিয়ে শিক্ষিত করে চাকুরী জীবী ও স্বনির্ভর করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম , সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন , লালমনিরহাট সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা প্রমুখ । অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহমুদুল হাসান পিন্টু।













