জাগো কণ্ঠ ডেস্ক ২২ মে ২০২৫ , ৬:১৩ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ
মিরপুর সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি পদে এসএম জহিরুল ইসলাম-সম্পাদক পদে মারুফ হায়দার, সহ-সভাপতি পদে আসাদুজ্জামান তালুকদার, যুগ্ন-সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ নির্বাচিত হয়েছেন।
রাজধানীর মিরপুরে গতকাল বুধবার (২১ মে) রাত ৯ টা থেকে রাত ১০টা পর্যন্ত সমিতির অস্থায়ী কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪টি পদে প্রত্যেকে স্বতন্ত্রভাবে নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন প্রবীণ সাংবাদিক মির্জা আমিন ও সাংবাদিক ওমর ফারুক নিলয়।
সদস্যদের ২২ ভোটের মধ্যে ২১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন এস এম জহিরুল ইসলাম, তার নিকটবর্তী সহ সভাপতি পদে ভোট পেয়ে নির্বাচিত হন আসাদুজ্জামান তালুকদার, ১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মারুফ হায়দার,তার নিকটবর্তী পদে আসাদুজ্জামান আসাদ ৪ ভোট, মো.আলি মুবিন ২ ভোট,মীর তারেক ২ ভোট পেয়েছে।
মিরপুর সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিট ২০২৫- থেকে ২০২৬ পর্যন্ত উক্ত কমিটি ১ বছরের জন্য নির্বাচিত হলেন।
সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, মো.হাকিম,জহিরুল ইসলাম,মো.আলী মুবিন,মারুফ হায়দার,আসাদ তালুকদার, আসাদ নুর,মোহাম্মদ আসাদ,মোহাম্মদ জুয়েল, যুবরাজ খান সবুজ,কামরুল ইসলাম সোহাগ,আব্দুল করিম রনি,মোহাম্মদ পলাশ,মো.মোবারক হোসেন,মোহাম্মদ মিরাজ হোসেন, মুরাদ হোসেন লিটন,মোহাম্মদ মুসা মিয়া,মীরজা আমিন,ওমর ফারুক নিলয়,মীর আখতার জামান তারেক,মোহাম্মদ কৌশিক,বাহাউদ্দিন তালুকদার,মাহবুব আলম।
নবনির্বাচিত সভাপতি এসএম জহিরুল ইসলাম বলেন,আমাদের মিরপুরে কর্মরত সাংবাদিকের একাধিক সংগঠন থাকলেও মিরপুরে কর্মরত সাংবাদিকদের কোন সমিতি নেই। অনেক গণমাধ্যম কর্মী ভাড়া বাসায় থাকে তাই তাদের আবাসনের কথা চিন্তা করে এই সমিতির আত্মপ্রকাশ, তবে খুশির বিষয় হলো আমাদের সমিতিতে মিরপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ আছে এবং আমি এই সমিতি নিয়ে অনেক আশাবাদী।
নবনির্বাচিত অন্য নেতারা বলেন, আমরা খুব দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো।














