জাগোকন্ঠ ৬ মার্চ ২০২৩ , ৬:৩৮ অপরাহ্ণ
মাহাবুব তালুকদার:
জাগো কণ্ঠো পত্রিকায় সরকারি খালে অবৈধ বেড়িবাঁধ, শিরোনামে নিউজ প্রকাশের পর, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন সখিপুর থানার সখিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মল্লিক কান্দিতে চলমান সরকারি খাল বন্ধ করে বাড়ির অবৈধ রাস্তা উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
সোমবার (৬ই মার্চ) সখিপুর ডাকবাংলা সড়কের পশ্চিম পাশে মল্লিক কান্দি এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে খাল দখল করে ৬ টি বাড়ির রাস্তা এক্সকাভেটর দিয়ে উচ্ছেদ করে খালটি পানি প্রবাহের ব্যবস্থা করে দেন।
জানা যায়, রাস্তাগুলো নির্মান করেছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। এতে করে পানি প্রবাহ বন্ধ হয়ে স্থানীয় কৃষকের নানা ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। খালটিতে রাতের আধারে একের অধিক বেড়িবাঁধ দিয়ে বসত বাড়িতে চলাচলের রাস্তা নির্মান করেছে বলে জানা যায়। পরে উপজেলা প্রশাসন খবর পেয়ে খালটি দখল মুক্ত করেন।
এদিকে খালটি দখল মুক্ত হওয়ায় স্থানীয় কৃষকের মুখে হাসি এবং স্বস্তি ফিরেছে। এবং বর্ষার সময় এখানের বিলের পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হত। এখন থেকে সেখানে কৃষকদের পানির কারনে চাষাবাদ করতে কোন অসুবিধা হবে না।
এবিষয় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি খাল বন্ধ করা আইনগতভাবে বিধিনিষেধ রয়েছে। সম্প্রতি জাগো কন্ঠ পত্রিকায় প্রকাশিত খবর দেখে আমি বিষয়টি অবহিত হই। পরে আজকে ঐ খানে এক্সাকাভেটর নিয়ে খালের বেড়িবাদের রাস্তাগুলি উচ্ছেদ করলাম। মাননীয় প্রাধানমন্ত্রী স্বপ্ন কৃষি খাতে বিপ্লব ঘটাতে অবৈধ খালগুলি দখল মুক্ত করতে হবে। এ এলাকার কয়েকশ বিঘা কৃষি জমি রয়েছে। তাই বর্ষার সময় পানি বন্ধ হয়ে জমিতে পানির জলাবদ্ধতা হত। কৃষকদের ফসল নষ্ট হত। তাই এই ধরনের খাল দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। খাল দখলকারীদের আগামীতে কঠিন পদক্ষেপ নেয়া হবে।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, সখিপুর ইউনিয়ন তহসিলদার সুদেব দাস উপস্থিত ছিলেন।
















