জাগোকন্ঠ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ , ৬:৪২ পূর্বাহ্ণ
মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা প্রতিনিধি :
ভেড়ামারার গ্রামীণ প্রতিটি সড়ক এখন ধান, গম, ভুট্টা ও খড় শুকানোর চাতালে পরিণত হয়েছে। ফলে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বর্তমানে ধান কাটা-মাড়াই মৌসুম শুরু হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
জুনিয়াদহ থেকে বাহাদুরপুর সড়কসহ বিভিন্ন পাকা সড়কে ধান, ভুট্টা মাড়াই, শুকানোর কাজ চলছে। খড় দিয়ে পাকা সড়ক ঢেকে দেওয়ায় চলাচলকারী লোকজন বুঝতে পারেন না যে, সেখানে গর্ত বা অসুবিধা আছে।
তাই অসতর্কতায় দুর্ঘটনায় পড়ছেন তারা।
ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ কৃষক আব্দুস সাত্তার জানান, তিনি বিঘা জমিতে বোরো আবাদ করেন। কাটা-মাড়াই করার পর ধান শুকানো নিয়ে সমস্যায় পড়ে বড় পাকা সড়কে নিয়ে এসেছেন। সারাদিন রোদে শুকিয়ে ধান গোলায় তুলবেন।
উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কৃষক শফি মোহাম্মদ জানান, আমাদের এখানে বোরো ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। মেঘলা আকাশের ধান শুকানোর সমস্যা হওয়ায় বর্তমানে রোদের তীব্রতায় জুনিয়াদহ-বাহাদুরপুর পাকা সড়কে শুকাতে দিয়েছেন। পাকা সড়কে ধান শুকালে চলাচলে মানুষের অসুবিধা হয় জেনেও কাজটি করতে হচ্ছে সমস্যার কারণে বলে জানালেন তিনি। এতে তার সময় অপচয় কম হচ্ছে বলে এই কাজটি করেছেন।
স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাররা জানান, আমরা যেহেতু ভোট করি তাই জোর করে কোনো কিছু করতে পারি না। পাকা সড়কে কাটা-মাড়াই ও শুকানোর কারণে যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে। ফসলের দখলে নড়াইলের সড়ক-মহাসড়ক ও গ্রামীণ রাস্তা।

















