ক্যাম্পাস

ফয়সাল মুরাদ-শাহিন মিয়ার নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠিত

  জাগোকন্ঠ ১৮ জুন ২০২৫ , ৪:৪৭ অপরাহ্ণ

মাহমুদুল হাসান, জবি প্রতিনিধি

ফয়সাল মুরাদকে আহ্বায়ক ও শাহিন মিয়াকে সদস্য সচিব করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ জুন) রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসানের স্বাক্ষরিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বাগছাস এর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে মো:নাসিম হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছে মো:তকি। আহ্বায়ক কমিটিতে মূখ্য সংগঠক হিসেবে রয়েছেন ফেরদৌস শেখ এবং মো:রাকিবুল ইসলাম রয়েছেন মো: রাকিবুল হাসান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব শাহিন মিয়া জানান,যেহেতু এটি জুলাই আন্দোলন ভিত্তিক প্লাটফর্ম সুতরাং আমাদের প্রথম কাজই হবে জুলাই যোদ্ধাদের সংবর্ধণা দেয়া।এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করা।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় বাগছাস জগন্নাথ সংসদ পাশে থাকবে বলে আশ্বাস দেন।

বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ এর বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।

আরও খবর: