জাগো কন্ঠ ৩১ ডিসেম্বর ২০২৫ , ৫:৫০ পূর্বাহ্ণ
সোহেল রানা,শরীয়তপুর
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে এক মাদক সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৫) ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিট থেকে সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত গোসাইরহাট আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন লে. মোসতাহিদুর।
অভিযানকালে গোসাইরহাট উপজেলার চরগুয়ালকুয়া এলাকায় অভিযান চালিয়ে ১ জন মাদক সেবনকারীকে আটক করা হয়। পরে সকাল ১০টা ১৫ মিনিটে তাকে গোসাইরহাট থানায় হস্তান্তর করা হয়।
অভিযান চলাকালে আটককৃত ব্যক্তির কাছ থেকে ২ গ্রাম গাঁজা ও ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি চান মিয়া (৩৫)। তিনি আলী হোসেনের ছেলে। তার বাড়ি চরগুয়ালকুয়া গ্রামে, পোস্ট ও থানা গোসাইরহাট, জেলা শরীয়তপুর।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





