দেশজুড়ে

নিখোঁজ ভ্যান চালক লিটু ফেরার অপেক্ষায় পরিবার

  জাগোকন্ঠ ২৪ আগস্ট ২০২২ , ৩:৫৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


গোপালগঞ্জের মুকসুদপুরে মো. লিটু মাতুব্বর নামে এক ভ্যানচালক নিখোঁজ রয়েছেন সপ্তাহের উপরে। গত ১৭ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ভ্যানগাড়ি নিয়ে বের হয়ে আর ফেরেননি বলে জানিয়েছে পরিবার। নিখোঁজের পরিবার ও স্বজনরা গুনছেন অপেক্ষার প্রহর। কখন ফিরবেন পরিবারের একমাত্র উপার্জনকারী লিটু।
নিখোঁজ লিটু মাতুব্বর মুকসুদপুর থানার গোলাবাড়িয়া গ্রামের মৃত বাকা মাতুব্বরের ছেলে। এ ঘটনায় নিখোঁজ লিটুর স্ত্রী সাহেদা বেগম মুকসুদপুর থানায় (১৮ আগস্ট) ২০২২ ইং তারিখে একটি জিডি করা হয়েছে জিডি নং ৮২২।
এ বিষয়ে এএসআই মৌসুমী বলেন, এ ঘটনায় ওই নিখোঁজের স্ত্রী জিডি করেছেন। আমরা খোঁজ নিচ্ছি।
কোনো সহৃদয় ব্যক্তি লিটু মাতুব্বরের খোঁজ পেলে বাড়ির ঠিকানা, থানা, অথবা মুঠোফোনে (০১৭৬৪৯৩৬৩৭৪) জানানোর অনুরোধ করা হচ্ছে।

আরও খবর: