জাগোকন্ঠ ৩১ ডিসেম্বর ২০২২ , ১১:৫৮ পূর্বাহ্ণ
জামালপুর জেলা প্রতিনিধি,
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বাসিন্দা চ্যানেল Utv দৈনিক দেশ দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি ও দেওয়ানগঞ্জ উপজেলা প্রেস ক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক এস এম খোরশেদ আহম্মেদ এর বাসায় ৩১ ডিসেম্বর রাত ১২.৩০ মিনিটের দিকে তার ছোট ভাই খায়রুল ইসলাম এর ঘরের রুমে খাটের নিচে চোর আগে থেকেই অবস্থান করেছিলেন , খাটের নিচে নরাচরার শব্দ হলে খায়রুল ইসলাম টের পায় , পরে টের পেলে চোর খাটের নিচ থেকে বেড় হলে তাকে হাতেনাতে ধরেও আটকাতে পারিনি দৌর দিয়ে পালিয়ে যায় চোর। সেইসময় চোর শনাক্ত হলেও অন্ধাকার শীতের রাতে কুয়াশার কারণে তাকে আর ধরা যায়নি । উপজেলার সদর ইউনিয়নে গরু চুরি দিন কে দিন বাড়ছে, সেই সাথে কৃষক এর মেসিন সহ বাসা বাড়ি ও মোবাইল অনন্য জিনিস ও চুরি হচ্ছে। শীতের রাতে ঘন কুয়াশায় চারিদিকে কিছু দেখা যায় না সেই সুযোগ কাজে লাগিয়ে চুরি করছে চোর।






