জাগোকন্ঠ ২৮ নভেম্বর ২০২৩ , ৩:৪৭ অপরাহ্ণ
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের লোগো উন্মোচন। এ প্রেস ক্লাবটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। সেই সাদা কালো লোগোটিকে কেক কাটার মাধ্যমে নতুন রূপে রঙিন করে উন্মোচন করা হয়। লোগো উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের বর্তমান সভাপতি খাদিমুল ইসলাম অলিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি শাহীন মাহমুদ সাদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম ফুলু, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমিন হারুন, দেওয়ানগঞ্জ মডেল প্রেসক্লাবের আহবায়ক এম এ রাজ্জাক মিকা,সহ সভাপতি ফজলুল হক, সহ সাধারণ সম্পাদক শামসুল হুদা রতন, দপ্তর সম্পাদক নূর ই ইলাহী আরো উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, প্রেসক্লাবের অন্যান্য সদস্যগণ। কেক কাটার পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত আলোচনায় প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুজিবুর রহমান ও মনজুরুল হক কে স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।













