জাগোকন্ঠ ৪ নভেম্বর ২০২৩ , ৭:০৬ অপরাহ্ণ
দেওয়ানগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি
“পুলিশই জনতা- জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে বর্ন্যাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকালে দেওয়ানগঞ্জ মডেল থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি দেওয়ানগঞ্জে সামনে থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিন শেষে থানার সামনে শেষ হয়। পরে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলাইমান হোসেন।
এ সময় উপজেলা পুলিশিং কমিটির সভাপতি শ্রি নারায়ন চন্দ্র সাহা, সাধারন সম্পাদক ও চুকাই বাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুজ্জামান সেলিম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, জেলাপরিষদের সদস্য মো: হারুনর রশীদ,জেলা পরিষদের সাবেক সদস্য মো: আসলাম হোসেনসহ স্থানীয় সাংবাদিক, প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠনের
” ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।













