ক্যাম্পাস

ঢাবির সলিমুল্লাহ হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  জাগো কণ্ঠ ডেস্ক ১৪ অক্টোবর ২০২২ , ৪:০৬ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এ কমিটি ঘোষণা করা হয়।

ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এ কমিটির অনুমোদন দেন।

১৬১ সদস্যের কমিটিতে সহ-সভাপতি ৩৭ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক রয়েছেন ১১ জন, সাংগঠনিক সম্পাদক ১১ জন, সম্পাদক ৩০ জন, উপ-সম্পাদক ৩৪ জন, সহ-সম্পাদক ২০ জন এবং সদস্য রয়েছেন ১৬ জন।

কমিটিতে ১নং সহ-সভাপতি হয়েছেন আহসান উল্লাহ, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. সারোয়ার হোসেন, ১নং সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাজমুস সাকিব।

সাধারণ সম্পাদক মিশাত সরকার বলেন, কমিটিতে ছাত্রলীগের জন্য পরিশ্রমী, ত্যাগীদের মূল্যায়ন করেছি। তারা যেন মেধার মাধ্যমে ছাত্রলীগকে এগিয়ে নিতে পারেন।

আরও খবর: