জাগো কণ্ঠ ডেস্ক ১৮ জুন ২০২৫ , ১২:০৯ অপরাহ্ণ
গোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি:
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেরনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ জনু) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে দিনব্যাপী পার্টনার প্রকল্প এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
আধুনিক পদ্ধতিতে কৃষির উৎপাদন বৃদ্ধিসহ কৃষকদের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে এই প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে যে ফসল উৎপাদন করা হয়ে থাকে তার সঠিক ব্যবহার সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়। কৃষকরা যেন ভালো ফসল উৎপাদন করতে পারে সে বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ বলেন ‘পার্টনার প্রকল্পের আওতায় দেশের এক ফসলি জমিতে অধিক ফসল উৎপাদন, কৃষিকরা উদ্ভাবনী ফসল চাষাবাদ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি পুষ্টিগত উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং উত্তম কৃষি চর্চাই প্রকল্পের মূল উদ্দেশ্য`।
গোসাইরহাট উপজেলা কৃষি অফিসার মো.শাহাবুদ্দিন এর মূল উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুর জেলা উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেন, জেলা খামারবাড়ি(উদ্যান) অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রিয়াজুর রহমান,
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেন,বিভিন্ন প্রকার ধানের জাত ১০২,১০৫,১০৮,১০৭,সম্পর্কে আলোচনা করেন এবং ফসলের বিভিন্ন প্রকার পোকা সম্পর্কে কৃষকদেরকে সচেতন করেন।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার মো.আবুল কাশেম, উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী ওবায়দুল বাশার। এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম ছিদ্দিক আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি তারেক আজিজ মোবারক ঢালী, উপজেলা জামায়েতের আমির নাসির উদ্দিন, পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সুজন হাওলাদার, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বিল্লাল সরদার।উপজেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষনার্থীসহ গোসাইরহাট প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
হিরু/আই
















